পাবনায় বাউলকে ‘অপহরণ’, টাকা দিয়েও মুক্তি মেলেনি

পাবনা প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

বাউল সুভাষ রোজারিও (ছবি– প্রতিনিধি)

পাবনার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে সুভাষ রোজারিও (৪০) নামে এক বাউলকে অপহরণের অভিযোগ করেছে তার পরিবার। গত ২৪ সেপ্টেম্বর থেকে রোজারিওয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, ২৫ সেপ্টেম্বর একটা অপরিচিত নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ চাওয়া হয়। এদিন মোবাইল ব্যাংকিয়ের মাধ্যমে টাকাও দেওয়া হয়। কিন্তু আজও রোজারিওকে পাওয়া যায়নি।

সুভাষ নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল গ্রামের বোর্নী সম্প্রদায়ের লুকাস রোজারিওয়ের ছেলে। তার অপহরণের ঘটনায় পরিবারের পক্ষ থেকে চাটমোহর থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে।

সুভাষ রোজারিওর ভাই লুইস রোজারিও বলেন, ‘গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাড়ি থেকে গাজীপুর যাওয়ার উদ্দেশে চাটমোহর রেলস্টেশনে যান সুভাষ রোজারিও। পরের দিন ২৫ সেপ্টেম্বর একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে জানানো হয়, সুভাষকে অপহরণ করা হয়েছে এবং তার মুক্তির জন্য ৯০ হাজার টাকা দিতে হবে। পরিবারের পক্ষ থেকে দ্রুত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো হয়। অথচ চারদিন পরও আমার ভাইয়ের কোনও সন্ধান পাইনি। যে নম্বরগুলো থেকে কল এসেছিল তা বন্ধ পাওয়া যাচ্ছে।’

লুইস রোজারিও আরও জানান, সুভাষ বাউল হওয়ায় দেশের আনাচেকানাচে গান গাওয়ার জন্য ঘুরে বেড়ান। সুভাষ খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে প্রথম বাউল। তিনি টেলিভিশন অনুষ্ঠানেও নিয়মিত গান পরিবেশন করেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, সুভাষ রোজারিও নিখোঁজ হয়েছে—এমন একটি অভিযোগ থানায় দিয়েছে তার পরিবার। তাকে উদ্ধারে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। ইতোমধ্যে আমরা বিভিন্ন থানায় ছবিসহ বার্তা পাঠিয়েছি। পাশাপাশি প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিতের চেষ্টা চালানো হচ্ছে। শিগগিরই সুভাষের খোঁজ মিলবে।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি