ভারত পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণার পর দেশের বাজারে কারসাজি করে কেউ যেন পেঁয়াজের দাম বাড়িয়ে না দিতে পারে এ জন্য চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
জেলা প্রশাসনের স্টাফ অফিসার রাজিবুল হাসান এ তথ্য জানিয়েছেন। বিকাল পর্যন্ত খাতুনগঞ্জে এ অভিযান চলবে বলে তিনি জানান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খাতুনগঞ্জে বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত আছে। কৃত্রিম সংকট তৈরি করে আমদানিকারকরা বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছে। এ কারণে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছেন পাইকারি বিক্রতারা।’








