নিরাপত্তা চেয়ে রাবি শিক্ষার্থীর থানায় জিডি

রাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০১৯, ১২:১৩আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১২:২৮

অন্তরের করা জিডির কপি নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর। রবিবার (১৩ অক্টোবর) রাতে নগরীর মতিহার থানায় তিনি জিডি করেন। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান একথা জানিয়েছেন।

‘অনিয়ম ও দুর্নীতি বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে চলমান আন্দোলনের অন্যতম সমন্বয়ক অন্তর।

জিডিতে অন্তর উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু হলে প্রশাসনের পক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এরপর আবরার হত্যার প্রতিবাদে আন্দোলনে অংশগ্রহণ করলে ছাত্রলীগের নেতারাও ফেসবুকে হুমকি দিচ্ছে। গত ৬ অক্টোবর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে তুলে নিয়ে আন্দোলনে না থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া তার সঙ্গে কিছু শিক্ষক-শিক্ষার্থী বসে চা খাওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদেরকেও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।  এ অবস্থায় তিনি নিজের নিরপত্তা নিয়ে শঙ্কিত।

প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার একটি ফোনালাপ ফাঁস হয়ে। যেখানে তিনি আইন বিভাগেরর চাকরি প্রত্যাশী নুরুল হুদার স্ত্রীর সঙ্গে আর্থিক বিষয় নিয়ে কথা বলছিলেন। এরপর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল তিনটি সংগঠন (রাকসু আন্দোল মঞ্চ, ছাত্র ফেডারেশন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংক্ষণ পরিষদ) ঐক্যবদ্ধ হয়ে ‘অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আন্দোলন করছে।  আব্দুল মজিদ অন্তর এ আন্দোলনের অন্যতম সদস্য এবং রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক।

 

/এসটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী