গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

নরসিংদী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৯, ১২:৫২আপডেট : ১৫ নভেম্বর ২০১৯, ১৩:০২

নরসিংদীর শিবপুরে গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার তেলিয়া শশ্মানঘাট সংলগ্ন একটি কলাক্ষেতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় আব্দুর রাজ্জাক (৩৮) নামে ওই ব্যক্তি নিহত হয়। নিহত রাজ্জাক শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত রাজ্জাকের বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় একটি হত্যা, ১২টি ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে চারটি রামদা, পাঁচ রাউন্ড গুলি, একটি একনলা বন্দুক ও একটি তালা কাটার যন্ত্র উদ্ধার করা হয়।

অভিযানে আহত দুই পুলিশ সদস্য তিনি আরও জানান, হত্যা ও ডাকাতিসহ ১৬ মামলার আসামি রাজ্জাককে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে অস্ত্র ও সহযোগী ডাকাতদের বিষয়ে তথ্য দেয় রাজ্জাক। পরে তার দেওয়া তথ্যমতে অন্যান্য ডাকাতদের গ্রেফতারের জন্য তাকে নিয়ে রাতে অভিযানে বের হয় পুলিশ। রাত ১২টার দিকে শিবপুর উপজেলার তেলিয়া শশ্মান ঘাট এলাকায় গেলে রাজ্জাককে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় ডাকাত রাজ্জাক ও এক উপ পরিদর্শকসহ দুই কনস্টেবল। রাতেই আহতাবস্থায় তাদের নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত তিন পুলিশ সদস্যকে জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

শিবপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও নপড়ুন:
টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা যুবক নিহত

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী