রিফাত হত্যা: শিশু অপরাধীদের চার্জ গঠন ৮ জানুয়ারি

বরগুনা প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৯, ২২:১০আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ২২:১৬

আদালতে আসামিরা বরগুনার আলোচিত শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর জন্য চার্জ গঠনের পরবর্তী তারিখ ২০২০ সালের ৮ জানুয়ারি নির্ধারণ করেছেন আদালত। একই সময় চার আসামির জামিন না মঞ্জুর করেন আদালত। সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে বরগুনার শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, চার্জ গঠনের জন্য গত ৩১ অক্টোবর অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করার নির্দেশ দেয় আদালত। সোমবার সকালে চার্জ গঠন উপলক্ষে এ মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আদালতের বিচারকের কাছে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা সময় প্রার্থনা করলে আগামী ৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের দিন নির্ধারণ করা হয়। একই সঙ্গে সকল আসামিকে যশোর শিশু-কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ সময় অপ্রাপ্তবয়স্ক আসামি আরিয়ান হোসেন শ্রারণ, আবু আবদুল্লাহ রায়হান, সাইয়েদ মারুফ বিল্লাহ, মারুফ মল্লিকের জন্য জামিনের আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।
রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো, মো. রাশিদুল হাসান রিশান ফরাজী (১৭), মো. রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), মো. আবু আবদুল্লাহ রায়হান (১৬), মো. ওলিউল্লাহ অলি (১৬), জয় চন্দ্র সরকার চন্দন (১৭), মো. নাইম (১৭), মো. তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), মো. সাইয়েদ মারুফ বিল্লাহ মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫) রাতুল সিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)।
রিফাত হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু বলেন, চার্জ গঠনের জন্য বাদী ও রাষ্ট্রপক্ষ সময় প্রার্থনা করেন। এছাড়া আসামি পক্ষও চার্জ গঠনের জন্য সময় প্রার্থনা করেন। তাই আদালত আগামী ৮ জানুয়ারি এ মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করছেন। গত ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। একই সঙ্গে রিফাত হত্যা মামলার এক নম্বর আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৬ জুন সকাল সোয়া ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা রিফাত শরীফকে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। রিফাতকে ওইদিনই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখসহ পাঁচ-ছয় জনকে অজ্ঞাত আসামি করে বরগুনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক রয়েছেন। এছাড়া নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি উচ্চ আদালতের নির্দেশে জামিনে রয়েছেন। বাকি আসামিরা কারাগারে রয়েছেন।

আরও পড়ুন: রিফাত হত্যায় ১২ আসামি, ওরা কারা?

 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি