পদ্মা সেতুতে বসলো ১৭তম স্প্যান, আড়াই কিলোমিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৬ নভেম্বর ২০১৯, ১৪:৪৬আপডেট : ২৬ নভেম্বর ২০১৯, ১৫:১৮




পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) মাত্র এক সপ্তাহের ব্যবধানে বসলো পদ্মা সেতুর ১৭তম স্প্যান। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ২২-২৩ নম্বর পিলারে স্থায়ীভাবে বসানো হয়েছে সেতুর ১৭তম স্প্যান। এ দিন সকালেই ৪-ডি স্প্যান বসানোর কাজ শুরু হয়েছিল। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর এ খবর নিশ্চিত করেছেন। এর ফলে দৃশ্যমান হলো সেতুর আড়াই কিলোমিটারের বেশি। 

হুমায়ুন কবীর জানান, ‘স্প্যানটি বসাতে আমাদের তেমন কোনও জটিলতার মুখোমুখি হতে হয়নি। কোনও সমস্যা ছাড়াই দুপুর সোয়া ২টার দিকে স্প্যানটি বসানো হয়েছে।’

তিন হাজার ১৪০ টন ওজনের ১৭তম স্প্যান বসানোর পর সেতুর দুই হাজার ৫৫০ মিটার দৃশ্যমান হলো। এর আগে গত মঙ্গলবারই (১৯ নভেম্বর) ১৬-১৭ নম্বর পিলারে সেতুর ১৬তম স্প্যান বসানো হয়েছিল। মাত্র এক সপ্তাহ পরেই ১৭তম স্প্যান বসানো হলো। পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি)
এদিকে, ১৭তম স্প্যান বসানোর সপ্তাহখানেক পরে সেতুর পরবর্তী স্প্যান বসানো হবে বলে জানিয়েছেন প্রকৌশলীরা। কারণ স্প্যান প্রস্তুত আছে। আগামী ৪/৫ ডিসেম্বর পদ্মা সেতুর ১৮তম স্প্যান বসানোর কথা জানিয়েছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের। তিনি জানান, ‘সেতুর চ্যালেঞ্জিং কাজ সব শেষ। আমাদের যথেষ্ট স্প্যান প্রস্তুত আছে। কিন্তু নাব্য সংকটের কারণে পিলারের ওপর স্প্যান বসানো যাচ্ছিল না। এখন ড্রেজিং করে নাব্য সংকট দূর করা হয়েছে। কাজেই সপ্তাহখানেক পরপর স্প্যান বসানো হবে।’
তিনি আরও জানান, ‘চীন থেকে আরও দুটি স্প্যানের সরঞ্জাম বাংলাদেশে এসেছে। এই দুইটি নিয়ে দেশে মোট ৩৩টি স্প্যান আছে। এরমধ্যে ১৭টি বসানো হলো।’ সেতুর রোডওয়ে স্ল্যাব ও রেলওয়ে স্ল্যাবসহ অন্যান্য কাজও শিডিউল অনুযায়ী চলছে বলে জানান এই প্রকৌশলী।
সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৩টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি পিলারের শুধু ক্যাপিং করার কাজ করতে হবে। ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে।

আরও পড়ুন- পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান, ২৪০০ মিটার দৃশ্যমান

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি