পদ্মা সেতুতে বসলো ১৬তম স্প্যান, ২৪০০ মিটার দৃশ্যমান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৯, ১৪:১৩আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৫:১৪

পদ্মা সেতু (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ১৬-১৭ নম্বর পিলারে বসলো স্প্যান ৩-ডি। এটি পদ্মা সেতুর ১৬তম স্প্যান। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে স্প্যান বসানো হয় বলে নিশ্চিত করেন সেতুর একাধিক প্রকৌশলী। এর ফলে এখন পদ্মা সেতুর দুই হাজার ৪০০ মিটার দৃশ্যমান হলো।

নির্বাহী প্রকৌশলী ও ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের জানান, মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে স্প্যানটি বসানো হয়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে স্প্যানটি (সুপার স্ট্রাকচার) পিলারে বসানোর জন্য মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগের কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেন তিয়ান-ই তে করে রওনা করা হয়।

প্রকৌশলীরা জানান, ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩-ডি স্প্যান পিলারের ওপর বসানোর কাজ চলছে। এটি বসানোয় সেতুর মোট দুই হাজার ৪০০ মিটার দৃশ্যমান হয়েছে।

তারা আরও জানান, কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ১৬-১৭ নম্বর পিলারের দূরত্ব কম হওয়ায় স্প্যান নিয়ে যেতে বেশি সময় লাগেনি। তাই কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে রওনা দিয়ে একই দিনে স্প্যান বসানো সম্ভব হয়েছে।

জানা গেছে, এ মাসেই পদ্মা সেতুতে বসতে যাচ্ছে আরও দুটি স্প্যান। কয়েকদিনের মধ্যে বসানোর শিডিউল আছে স্প্যান ৪-ডি। এটি বসানো হবে ২২-২৩ নম্বর পিলারে। তবে নাব্য সংকটের কারণে এ স্প্যান বসাতে প্রকৌশলীদের অপেক্ষা করতে হচ্ছে। চ্যানেলে নাব্য ফেরাতে ড্রেজিং অব্যাহত আছে।

সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে কনস্ট্রাকশন ইয়ার্ডে এসেছে ৩১টি স্প্যান। ১৫টি স্থাপন করা হয়েছে, পাঁচটি প্রস্তুত আছে, তিনটি রং করা বাকি এবং আটটি স্প্যান ফিটিং করা হচ্ছে।

সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৩টির কাজ সম্পন্ন হয়েছে। বাকি পিলারের শুধু ক্যাপিং করার কাজ করতে হবে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি মূল সেতু নির্মাণের কাজ করছে। 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ