পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রথম স্ত্রীর মামলা

কুমিল্লা প্রতিনিধি
২৮ নভেম্বর ২০১৯, ১৮:৫৫আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:৩৩

পুলিশ ইন্সপেক্টর মো. সালাউদ্দিন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক ( তদন্ত) মো. সালাউদ্দিনের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সামসুন নাহার সুইটি নামে ওই নারী বাদী হয়ে কুমিল্লার নারী ও শিশু আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্তের জন্য নির্দেশনা দিয়েছেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় সুইটি তার স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে তাকে না জানিয়ে তিনটি বিয়ে, ১১ লাখ টাকা যৌতুক দাবি ও মারধরসহ বিভিন্ন অভিযোগ করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে কোনও কথা বলতে রাজি হননি ইন্সপেক্টর সালাউদ্দিন।

আদালতে দায়ের করা মামলার তথ্য ও বাদী পক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৬ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদাশা গ্রামের মো. সালাউদ্দিনের সঙ্গে বিয়ে হয় ঢাকার শ্যামপুর কদমতলী থানার পূর্ব দোলাইরপাড় এলাকার মো. বজলুর রহমানের মেয়ে শামসুন নাহার সুইটির। তাদের সংসারে ৯ বছরের এক ছেলে এবং ৫ বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে। দুই সন্তান নিয়ে সুইটি কুমিল্লা নগরীর পুরাতন চৌধুরিপাড়া এলাকার ভাড়া বাসায় থাকেন।

সুইটি বলেন, বিয়ের সময় আমার স্বামী সিএমপিতে পিএসআই পদে কর্মরত ছিলেন। সে সময় আমার বাবার কাছে থেকে বিভিন্ন সমস্যার কথা বলে সে ৫ লাখ টাকা ঋণ নেয়। সেই টাকা আজও পরিশোধ করেনি। এছাড়া আমার নিজের ৩০ ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে সে।

সুইটি আরও বলেন, ২০১৪ সালে ৬ ফেব্রুয়ারি তাহমিনা আক্তার পান্না নামে বি-বাড়িয়া জেলার এক মেয়েকে আমাকে না জানিয়ে বিয়ে করে সালাউদ্দিন। সেখানেও একটি সন্তান রয়েছে তার। আদালতে আমি সেই বিয়ের নিকাহনামা দাখিল করেছি। এছাড়া গত ৮-৯ মাস ধরে কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়। শুনেছি তাকেও নাকি বিয়ে করেছে। গত কয়েক মাস ধরে সে আমাকে মারধর করে ১১ লাখ টাকা যৌতুক দাবি করে আসছে। টাকা না দিলে আমাদের বাসা থেকে বের করে দেবে। সে এখন বাচ্চাদের এবং সংসারের কোনও খরচও দেয় না।

সুইটির বাবা মো. বজলুর রহমান বলেন, গত চার মাস থেকে সালাউদ্দিন আমাকে বলছে আমার মেয়েকে নিয়ে যেতে। না হয় সে আমার মেয়েকে মেরে ফেলবে। আমাদেরকেও বিভিন্ন হুমকি দিয়ে বলে- তার রাজনৈতিক ও প্রশাসনিক দুই পাওয়ারই আছে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিন বলেন, ‘আমরা আদালতের কাছে কৃতজ্ঞ। কারণ আদালত শুনানি শেষে মামলাটি জুডিশিয়াল তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন। আশা করছি এই তদন্তে বাদী পক্ষ ন্যায় বিচার পাবে।’

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিনের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও আদালতের নোটিশ কিংবা মামলার কপি হাতে পাইনি। আদালতের আদেশের কপি পেলে এই বিষয়ে কথা বলবো। এখন এ নিয়ে কিছুই বলতে চাই না।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি