অনুপস্থিত শিক্ষার্থী মেধাতালিকায় ১২তম!

কুবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৯, ১৪:০৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১৩:১০

সাজ্জাতুল ইসলাম নামের ওই শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি লাল কালি দিয়ে দেখানো হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীয় উপস্থিতির তালিকায় নাম নেই, অথচ ফল প্রকাশের পর মেধাতালিকায় অবস্থান ১২তম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ (কলা ও মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট) ভর্তি পরীক্ষায় এক শিক্ষার্থীর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

অনুসন্ধানে দেখা যায়, ওই ভর্তি পরীক্ষার্থীর নাম মো. সাজ্জাতুল ইসলাম। বাবার নাম মো. রেজাউল করিম। তার ভর্তি পরীক্ষার রোল নম্বর ২০৬০৫০। গত ৮ নভেম্বর বেলা ৩টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের পরীক্ষায় একজন আবেদনকারী ছিলেন তিনি। কেন্দ্রীয় সিট প্ল্যান অনুযায়ী তার সিট পড়েছিল কোটবাড়ির টিচার্স ট্রেনিং কলেজে।
কিন্তু ভর্তি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার হলে যে উপস্থিতির তালিকা সরবরাহ করা হয়, সেখানে শিক্ষার্থীর স্বাক্ষরের ঘরে তার স্বাক্ষর নেই। তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। অথচ ১২ নভেম্বর ওই ইউনিটের ফল প্রকাশের পর দেখা যায়, ২০৬০৫০ রোল নম্বরধারী সাজ্জাতুল ইসলাম ‘বি’ ইউনিট (মানবিক) এর মেধাতালিকায় ১২তম স্থান অধিকার করেছেন।
অনুপস্থিত শিক্ষার্থীর নাম মেধাতালিকায় চলে আসার ব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মাসুদা কামাল এ ব্যাপারে ফোনে কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি প্রতিবেদককে তার অফিসে যেতে বলেন।
এ ব্যাপারে ওই ইউনিটের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ড. শামিমুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেধা তালিকায় নাম এলেও এই শিক্ষার্থী তো ভাইভা দিতে আসেননি।’ তবে ভাইভা দিতে না এলেও পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষার্থীর রোল কীভাবে মেধাতালিকায় চলে এলো এ ব্যাপারে জানতে চাইলে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি। তিনিও প্রতিবেদককে অফিসে গিয়ে দেখা করতে বলেন।

/আইএ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী