সোয়াতের বদলে পরীক্ষা হলো কাশ্মিরে!

টাঙ্গাইল প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৪

দুই সেট প্রশ্নপত্র সারাদেশে অভিন্ন প্রশ্নপ্রত্রে এসএসসি পরীক্ষা হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভুলবশত ভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হয়েছে ৩ নম্বর সেটে (সোয়াত)। কিন্তু ওই স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে ১ নম্বর (কাশ্মির) সেটে। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীরা বিক্ষোভ করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ তাৎক্ষণিকভাবে কেন্দ্রে এসে তাদের উত্তরপত্র এই প্রশ্নপত্রের আলোকে মূল্যায়ন হবে বলে আশ্বস্ত করেন।

বিন্দুবাসিনী কেন্দ্রে ৯০৭ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষিকা নিগার সুলতানা বলেন, ‘আমার স্কুলে যে কয়জন দায়িত্বে ছিলাম সবাই ১ নম্বর সেটের মেসেজ পেয়েছি। সেই সেটের প্রশ্ন দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি স্যার এসে পরিদর্শন করেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বোর্ডে জানানো হয়েছে। আশা করি শিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না।’

বিন্দুবাসিনী স্কুলের বাইরে বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা এ বিষয়ে কেন্দ্র সচিব ও বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম বলেন, ‘বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ট্যাগ অফিসারসহ সবার সমন্বয়ে ভুলটি হয়েছে। তবে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে, আশা করি শিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না।’

এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম বলেন, ‘বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ নং সেটে যে পরীক্ষা নেওয়া হয়েছে তা ঠিক হয়নি। এটা শিক্ষকদের গাফিলতিতে হয়েছে। গুরুত্ব দিয়ে তাদের দায়িত্ব পালন করা উচিত ছিল।’

বিন্দুবাসিনী স্কুলের বাইরে বিক্ষুব্ধ পরীক্ষার্থী ও অভিভাবকরা

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) বজলুর রশিদ বলেন, ‘এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। আশা করছি শিক্ষার্থীদের কোনও সমস্যা হবে না। বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের পরীক্ষার উত্তরপত্র এই প্রশ্নপত্রের আলোকে মূল্যায়ন করা হবে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি