স্কুলের নলকূপের পাইপ দিয়ে গ্যাস, ছুটি ঘোষণা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৭আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৭

স্কুলের নলকূপের পাইপ দিয়ে গ্যাস, ছুটি ঘোষণা নলকূপ বসানোর সময় পাইপ দিয়ে তীব্র গতিতে বিকট শব্দে গ্যাস, পানি ও বালি বের হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্তবর্তী গ্রাম বিদ্যানগর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ ঘটনার পর বিদ্যালয়টি ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভূইয়া বলেন, ‘তিন দিন ধরে শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে একটি নলকূপ বসানোর কাজ চলছিল। নলকূপের পাইপ ৫৪০ মিটার গভীরে প্রবেশ করার পর হঠাৎ করে সকাল ১০টা থেকে তীব্র গতিতে বিকট শব্দে গ্যাস, পানি ও বালি বের হচ্ছে। পরে এ বিষয় নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।’

কসবা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লা খালিদ জানান, সকাল থেকেই বিদ্যালয়ের মাঠে কল (নলকূপ) বসানোর কাজ চলছিল। গভীরে নলকূপের পাইপ প্রবেশ করার পরই তীব্র গতিতে গ্যাস ও কাদাবালি বের হচ্ছিল। এ অবস্থায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। ঘটনার পর তিনিসহ ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। খবর পেয়ে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে আসছেন বলে জানান তিনি। তবে বিদ্যালয়ের পাশ থেকে একটি পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকর্মীরাও তৎপর রয়েছে। সেখানে পুলিশের পাহারা বসানো হয়েছে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি