মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গারা (ফটোস্টোরি)

বাংলা ট্রিবিউন ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২৫

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিনের কাছে রোহিঙ্গা ও স্থানীয় যাত্রী নিয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে ট্রলারডুবির ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যাত্রীরা জানিয়েছেন, ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ডুবন্ত পাথরে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা অনুসন্ধান চালিয়ে ৭১ জনকে (৪৬ জন নারী, ২১ জন পুরুষ, ৪ শিশু) জীবিত এবং ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদের মধ্যে ১২ জন নারী ও তিনটি শিশু। এর মধ্যে ৬ জনের পরিচয় মিলেছে। ট্রলারটিতে ১৩৮ জন যাত্রী ছিল বলে কোস্টগার্ডকে জানিয়েছেন উদ্ধার হওয়া যাত্রীরা।

যাত্রীরা জানান, অবৈধপথে মালয়েশিয়াগামী যাত্রীদের টেকনাফের নোয়াখালী পাড়া গ্রাম থেকে ছোট ছোট ট্রলারে করে নিয়ে বড় একটি ট্রলারে ওঠায় দালালেরা। ভোররাতের দিকে সেন্টমার্টিনের দক্ষিণের দিকে ছেঁড়া দ্বীপের কাছে পৌঁছালে ট্রলারটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। পরে তলা ফেটে ট্রলারটিতে পানি প্রবেশ করতে শুরু করে। এসময় দালাল ও মাঝি-মাল্লারা পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরে পালিয়ে যায়। পরে কোস্টগার্ডের সহায়তায় ৭১ জন যাত্রী জীবিত উদ্ধার হন। মৃত্যুর দুয়ার থেকে বেঁচে ফেরা রোহিঙ্গা সদস্যদের ছবি তুলেছেন আমাদের টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমান।

 মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গারা (ফটোস্টোরি)

মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা রোহিঙ্গারা (ফটোস্টোরি)

আরও পড়ুন:
৯৯৯-এ ফোন দিয়ে বাঁচার আকুতি জানিয়েছিলেন আব্দুল

যেভাবে ডুবেছিল মালয়েশিয়াগামী ট্রলারটি

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি