কাপ্তাই লেকে নৌকাডুবি: পাঁচ পর্যটকের লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৪৯

কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি
রাঙামাটিতে পর্যটকবাহী পৃথক দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এসময় পাঁচ পর্যটকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন তিন জন। রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবিতে নিহতদের লাশ

পুলিশ জানায়, রাঙামাটির ঝুলন্ত সেতু থেকে সুবলং যাওয়ার পথে ডিসি বাংলো এলাকায় পর্যটকবাহী একটি বোট ডুবে যায়। এসময় স্থানীয়রা দ্রুত উদ্ধারে নামেন। পর্যটকদের মধ্যে পাঁচ জনের মৃতদেহ উদ্ধার করেন তারা। নিহতরা চট্টগ্রাম প্যাসিফিক জিন্স গার্মেন্টসের কর্মী বলে জানা গেছে। তারা হলেন রিনা, শিলা, আসমা ও আফরোজা। আরেকজনের নাম জানা যায়নি।  কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি

অন্যদিকে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর কলার ডিপো এলাকায় ইসকনের ৫৩ জনের একটি বোট ডুবে গেলে তাদের মধ্যে দুই শিশুসহ তিনজন নিখোঁজ হন। এরা হলেন, টুম্পা মজুমদার (৩০), বিনয় (৫) ও দেবলীলা (১০)। নিখোঁজদের উদ্ধারে প্রশাসন কাজ করছে। কাপ্তাই লেকে পর্যটকবাহী নৌকাডুবি

রাঙামাটির সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শওকত আকবর পাঁচ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি