‘চসিক নির্বাচনের দিন অফিস খোলা রাখার বিষয়ে ভাবা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২০, ০৬:৩২আপডেট : ০১ মার্চ ২০২০, ০৬:৩৬

‘চসিক নির্বাচনের দিন অফিস খোলা রাখার বিষয়ে ভাবা হচ্ছে’ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দিন জনগণের চলাচল নির্বিঘ্ন করতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন কমিশনার রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘নির্বাচনের দিন অফিসগুলো আধাবেলা খোলে রাখার প্রস্তাবনা এসেছে। এছাড়া ভোটারদের চলাচল নির্বিঘ্ন করতে সীমিত আকারে যানবাহন খোলা রাখার বিষয়েও মত পেয়েছি। বিষয়গুলো আমরা ভেবে দেখছি। তবে এটা চূড়ান্ত নয়। আমরা (নির্বাচন কমিশনার) একসঙ্গে বসে বিষয়গুলো চূড়ান্ত করবো।’

শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এদিন সন্ধ্যায় সার্কিট হাউসে প্রশাসন ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন নির্বাচন কমিশার।

রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনকে ঘিরে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর চেষ্টা করলে তা দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল একজন প্রার্থী অভিযোগ করেছেন, তাদের সমর্থকদের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। তদন্তে যদি আমরা প্রমাণ পাই, তাহলে অভিযুক্ত প্রার্থীর প্রার্থিতা বাতিলে দ্বিধাবোধ করবো না।’

তিনি আরও বলেন, চট্টগ্রামবাসীকে আমরা একটি মডেল নির্বাচন উপহার দিতে চাই। অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর জন্য আমরা প্রার্থীদের সঙ্গে বৈঠক করার বিষয়েও ভাবছি।’ পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে পোস্টার-ব্যানার লাগানোর বিষয়েও প্রার্থীদের সঙ্গে কথা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি