শিবচর লকডাউন

মাদারীপুর প্রতিনিধি
১৯ মার্চ ২০২০, ১৮:১৩আপডেট : ১৯ মার্চ ২০২০, ২০:১৮

শিবচর লকডাউন
করোনা সতর্কতার অংশ হিসেবে মাদারীপুর জেলার শিবচর উপজেলাকে লকডাউন করা হয়েছে। লকডাউন চলাকালে ওই এলাকায় কেউ প্রবেশ করতে পারবেন না, কেউ বেরও হতে পারবেন না। সবাইকে ঘরে থাকতে হবে। শুধু জরুরি সেবা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে এক জরুরি সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, ‘ওষুধ, কাঁচামাল, মুদি দোকান, জরুরি সেবা বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে। করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৯ মার্চ সন্ধ্যা থেকে এই লকডাউন শুরু হবে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।

ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, জেলায় ২২০ জন হোম কোয়ারেন্টিনে আছেন, হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন একজন, আইসোলেশনে আছেন চার জন। এছাড়া ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে একই দিন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, করোনা সতর্কতায় দেশের কিছু এলাকা লকডাউন করা হতে পারে।

/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম