১২ দিন এনজিও’র কিস্তি আদায়ও বন্ধ

হিলি প্রতিনিধি
২৪ মার্চ ২০২০, ১১:২০আপডেট : ২৪ মার্চ ২০২০, ১১:৩৪

দিনাজপুর দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাস মোকাবেলায় ১২ দিন সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাঁ ও সাপ্তাহিক হাট বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে এনজিওগুলোর কিস্তি আদায় কার্যক্রমও এই সময়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধু ওষুধের দোকান, কাঁচা তরিতরকারীর দোকান খোলা থাকবে।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এমতাবস্থায় হিলিতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু সিন্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত হিলিতে ক্ষুদ্রঋণ কার্যকম বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে জনসাধারণকে নিজ নিজ বাড়িতে অবস্থানের জন্য বলা হয়েছে। এছাড়া সাপ্তাহিক হাট-বাজার বন্ধসহ হিলির সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে শুধু ২৪ ও ২৫ মার্চ হোটেলগুলো পার্সেল খাবার বিক্রি করতে পারবে। এর পর থেকে সব হোটেল রেস্তোরাঁও বন্ধ থাকবে।’

তিনি জানান, সবাইকে এসব সিদ্ধান্ত মেনে চলার অনুরোধ করা হলো। বিষয়গুলো তদারকির জন্য উপজেলা প্রশাসনের টিম কাজ করবে। তবে নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার, নেতাকর্মীদের সম্পর্ক না রাখতে নির্দেশ
বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার, নেতাকর্মীদের সম্পর্ক না রাখতে নির্দেশ
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ ছিনতাই
ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুই জাহাজ ছিনতাই
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
দীপু মনির স্বামীর জানাজায় গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা  কারাগারে
কারাগার থেকে পালানো এক চোরকে ধরতে সময় লাগলো ৯ মাস
কারাগার থেকে পালানো এক চোরকে ধরতে সময় লাগলো ৯ মাস
সর্বাধিক পঠিত
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে: চিফ হুইপ
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
যে ৩ কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান
পিতৃত্বের স্বীকৃতি পেয়ে বেলজিয়ামের রাজপুত্র হলেন সাবেক কার সেলসম্যান