সেপ্টেম্বরের মধ্যে ব্যবসা শুরুর প্রয়োজনীয় ৫ সেবা এক আবেদনে: বিডা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৬:৩৩আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:৩৩

বাংলাদেশে ব্যবসা শুরু করার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ছয়টি সরকারি সংস্থার সমঝোতা স্মারক সই হয়েছে। রবিবার (২৫ মে) বিডার কনফারেন্স হলে এই সমঝোতা সই অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা ব্যবসা শুরুর প্রাথমিকভাবে প্রয়োজনীয় পাঁচটি সেবা— নামের ছাড়পত্র, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, টিআইএন সার্টিফিকেট এবং ব্যাংক হিসাব খোলা একটি মাত্র আবেদন ও এককালীন ফি’র মাধ্যমে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল থেকে পাবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুব। সমঝোতা স্মারকে অংশগ্রহণকারী সংস্থাগুলো হলো— জাতীয় রাজস্ব বোর্ড, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সোনালী ব্যাংক লিমিটেড।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) আশিক চৌধুরী বলেন, ‘বিশ্বের অনেক দেশেই সাত দিনের মধ্যে ব্যবসা শুরু করা যায়। আমাদেরও তেমন একটি স্বপ্ন রয়েছে। যদি ব্যবসা শুরুর প্রাথমিক সেবাগুলো বিডার ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের আওতায় এনে সফলভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশেও অল্প সময়ের মধ্যে ব্যবসা শুরুর বাস্তবতা তৈরি করা সম্ভব হবে। যদিও এটি রাতারাতি সম্ভব নয়, এর জন্য ধাপে ধাপে সময় ও প্রস্তুতির প্রয়োজন আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এই মুহূর্তে একক আবেদনের মাধ্যমে ব্যবসা শুরুর জন্য জরুরি পাঁচটি সেবা বিডা ওএসএস প্ল্যাটফর্মে যুক্ত করার লক্ষ্যে কাজ করছি। আমাদের লক্ষ্য হলো— আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এই পাঁচটি সেবা অনলাইনে চালু করা। এর পরপরই ধাপে ধাপে অন্যান্য সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত হবে।’

এ সময়ে তিনি আরও বলেন, ‘এই সেবা চালু হলে সবচেয়ে বেশি উপকৃত হবেন দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা। তারা একটিমাত্র ফর্ম পূরণ করে ব্যবসা সম্পর্কিত প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন পেয়ে যাবেন এবং সেই প্রক্রিয়াটি অনলাইনে ট্র্যাক করতেও পারবেন। এটি নিঃসন্দেহে একটি গেম চেঞ্জার উদ্যোগ, যা ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশকে আরও সহজ, দ্রুত ও ডিজিটাল করে তুলবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব বলেন, ‘ওয়ান প্রসেস ওয়ান ফি’ ধারণায় ব্যবসা শুরু করার এই ডিজিটাল ও সমন্বিত-সেবা পদ্ধতি দেশের বিনিয়োগ পরিবেশকে আরও কার্যকর ও বিনিয়োগবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা রায় ‘ওয়ান প্রসেস, ওয়ান ফি’ ভিত্তিক এই সমন্বিত সেবা প্রদানের পদ্ধতি এবং ব্যবহারকারী ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য এর সম্ভাব্য সুফল নিয়ে একটি ভিজ্যুয়াল উপস্থাপনা প্রদান করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট দপ্তরসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ওএসএস ডিজিটাল সেবা আরও শক্তিশালী করলো বিডা, যুক্ত হলো ৫ ব্যাংক
প্রধানমন্ত্রীকে ১৮০ দিনের যেসব পরিকল্পনা দিলেন আশিক চৌধুরী
থার্ড টার্মিনালের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানালেন বিডা চেয়ারম্যান
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি