রাজবাড়ীতে বাইরে যেতে নিষেধ করায় শিশুর আত্মহত্যা

রাজবাড়ী প্রতিনিধি
২৬ মার্চ ২০২০, ২০:৪৮আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:০৭

আত্মহত্যা রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর এলাকায় করোনাভাইরাস থেকে রক্ষা পেতে বাড়ির বাইরে যেতে না দেওয়ায় মায়ের সাথে অভিমান করে আসিফ নামে ১৩ বছরের এক শিশু আত্নহত্যা করেছে। বৃহস্পতিবার বিকেলে আত্মহত্যা করে আসিফ।

আত্মহত্যাকারী আসিফ রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার লুৎফর ফকিরের ছেলে। সে রাজবাড়ী বাজারের ইব্রাহীম সুতা ঘরে কাজ করতো। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

আসিফের মামা সেন্টু মিয়া জানান, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে ছেলেকে রক্ষা করতে বাড়ির বাইরে যেতে দেননি তার মা। তাই মায়ের উপর অভিমান করে গলায় কাঁপড় পেচিয়ে ঘরের আঁড়ার সঙ্গে ঝুলে আত্নহত্যা করে আসিফ। স্থানীয়দের সহযোগিতায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে থানা পুলিশের একটি দল পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা পক্রিয়াধীন রয়েছে।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী
চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত হোয়াইট হাউস
চীনা প্রেসিডেন্টকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত হোয়াইট হাউস
‘কীসের তদন্ত কর্মকর্তা আপনি? ছাত্রলীগকে ছাত্রদল লেখেন’
‘কীসের তদন্ত কর্মকর্তা আপনি? ছাত্রলীগকে ছাত্রদল লেখেন’
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
আশুলিয়ায় বিস্ফোরণ: ডিএনএ পরীক্ষা ছাড়া ৫ লাশের পরিচয় জানা সম্ভব নয়
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
পাসপোর্ট রি-ইস্যুতে ‘শর্টকাটের’ সুযোগ আর থাকছে না
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ