সংকটের মধ্যেও জনগণকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে সরকার: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯:২০

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, নানা সংকটের মধ্যেও সরকার জনগণের কাছে জ্বালানি ও গ্যাস সরবরাহ করে যাচ্ছে এবং তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। তবে বিএনপিকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালাচ্ছে  বিরোধী দল বলে অভিযোগ করেন তিনি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সমাবেশে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানসহ মহানগর নেতারা বক্তব্য দেন।

রিজভী বলেন, এত সংকটের মাঝেও সরকার জনগণের কাছে জ্বালানি ও গ্যাস সরবরাহ করে যাচ্ছে। সরকার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। তারপরও বিরোধী দল বিএনপিকে নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার করছে।

তিনি অভিযোগ করেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছেন। দেশের ভেতরেও তাদের অনুসারীরা সেই কাজে সহযোগিতা করছে বলে দাবি করেন তিনি।

বিরোধী দলের বিভিন্ন বক্তব্য প্রসঙ্গে রিজভী বলেন, জনগণ বাস্তবতা বুঝতে পারে। সরকার আন্তরিকতার সঙ্গে সংকট মোকাবিলা এবং দেশের অর্থনীতি রক্ষায় কাজ করছে বলেও দাবি করেন তিনি।

দেশে পরিকল্পিতভাবে যারা সন্ত্রাস করছে, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

সমাবেশ শেষে রিজভীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে নয়াপল্টনে গিয়ে শেষ হয়।

/এমকে/এম/এমওএফ/ 
সম্পর্কিত
প্রতিশ্রুতি থেকে দূরে সরে গেছে বিএনপি সরকার: হিউম্যান রাইটস ওয়াচ
প্রতিশ্রুতি পূরণে সরকারের অগ্রগতি কতটুকু হলো
‘ফ্যাসিস্ট-রাজাকারের সঙ্গে আত্মীয়তার বন্ধন থাকলেও ছিন্ন করতে হবে’
সর্বশেষ খবর
নীতি সুদহার অপরিবর্তিত, নজরে জ্বালানির দাম ও মূল্যস্ফীতির ঝুঁকি
নীতি সুদহার অপরিবর্তিত, নজরে জ্বালানির দাম ও মূল্যস্ফীতির ঝুঁকি
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন কিছু নেই: ইরান
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
দেশের অর্থনীতিকে সচল রাখতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন: রাষ্ট্রপতি
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
সরকারি চাকরিজীবীদের পাসপোর্টে নতুন নিয়ম
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা