হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের জন্য সেনাবাহিনীর উপহার

রাঙামাটি প্রতিনিধি
২৭ মার্চ ২০২০, ০৩:৪৫ আপডেট : ২৭ মার্চ ২০২০, ০৩:৪৫

হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের ফল পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী

টানা ছুটির প্রথম দিন থেকেই রাঙামাটি পুরো ফাঁকা হয়ে এসেছে। প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হলে আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বাসায় ফেরত পাঠাচ্ছে। রাঙামাটিতে হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের কাছে ফলমূল পৌঁছে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। হোম কোয়ারেন্টিনে থাকা ১১২ ব্যক্তির কষ্ট লাগবে রাঙামাটি রিজিয়ন থেকে এই শুভেচ্ছা উপহার দেওয়া হচ্ছে বলে জানানো হয় সেনাবাহিনী থেকে।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটি শহর ঘুরে দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন রয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী সকাল থেকেই বিভিন্ন এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করছে। এছাড়া সামাজিক দূরত্ব সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসনসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

হোম কোয়ারেন্টিনে থাকা মানুষদের ফল পৌঁছে দিচ্ছে সেনাবাহিনী
রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসলাম উদ্দিন বলেন, আমরা তবলছড়ি বাজারে অপ্রয়োজনে লোকজন ভিড় করছে কিনা ও যেসব দোকান বন্ধ রাখার কথা ছিল সেগুলো বন্ধ আছে কিনা তা তদারকি করেছি।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
চীনের পুঁজিতে বাংলাদেশে কারখানা ঘাটতি থেকে শিল্পায়নের পথে, নাকি নতুন নির্ভরতার ফাঁদে?
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
নেশন্স লিগে জিদানের ফ্রান্সের সামনে ভ্যান বোমেলের বেলজিয়াম
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
বিদেশি সহায়তার অর্থছাড় কমেছে, বেড়েছে ঋণ পরিশোধের চাপ
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
আজ দিনে গরম লাগলেও কমবে রাতের তাপমাত্রা
সর্বাধিক পঠিত
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
ঢাকার কাছেই ৫ রিসোর্ট: কোথায় কী সুবিধা, খরচ কত 
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত