ভাণ্ডারিয়ায় জ্বর-সর্দিতে স্কুলছাত্রের মৃত্যু, কোয়ারেন্টিনে পুরো গ্রাম

পিরোজপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০২০, ১৭:৫০আপডেট : ৩১ মার্চ ২০২০, ১৯:০৬

পিরোজপুর পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার দক্ষিণ ধাওয়া গ্রামে মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে সবুজ (১৮) নামে এক স্কুলছাত্র মারা গেছে। পরিবারের সদস্যরা জানান, সবুজ হাওলাদার চার দিন ধরে জ্বর-সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছিল। সে ধাওয়া ইউনিয়নের দক্ষিণ-পূর্ব ধাওয়া গ্রামের আ. আজিজ হাওলাদারের ছেলে। সবুজ এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

এদিকে এই মৃত্যুর ঘটনায় উপজেলা প্রশাসন সবুজ ও তার আশপাশের বাড়ির লোকদের লকডাউন এবং ওই গ্রামকে কোয়ারেন্টিন ঘোষণা করেছে।

পরিবারের বরাত দিয়ে ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু জানান, সবুজ চারদিন ধরে জ্বর-সর্দি-কাশি ও গলা ব্যথায় ভুগছিল। সকালে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তাকে হাসপাতালে নিয়ে যেতে বলা হয়। তবে তারা ছেলেটিকে বাড়িতে রেখেই চিকিৎসার ব্যবস্থা করেন।

ভাণ্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম বলেন, সবুজের মৃত্যু সংবাদ পেয়ে আমি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের একটি দল সবুজের বাড়িতে যাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল আলম বলেন, সবুজের বাড়ি ও তার আশপাশের বাড়ির লোকদের লকডাউন করে ওই গ্রামকে কোয়ারেন্টিন ঘোষণা করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এইচ এম জহিরুল ইসলাম জানান, সবুজ করোনা সংক্রমণে মারা গেছে কিনা জানতে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।

ভাণ্ডারিয়ার উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম জানান, লকডাউন এলাকার ১৪ দিন কোয়ারেন্টিনে থাকা মানুষের খাবারের দায়িত্ব তিনি নিয়েছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ায় বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
বাজেটে মদ-সিগারেটের দাম বাড়ায় বিরোধী দলের পছন্দ হয়নি: প্রধানমন্ত্রী
জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
জিয়ার সমাধিতে যুবদলের নবগঠিত কমিটির শ্রদ্ধা নিবেদন
দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
দেশের কল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব: মির্জা ফখরুল
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
দিল্লিতে বিএসএফ-বিজিবি শীর্ষ বৈঠক ‘ব্যর্থ’ হলো যে কারণে
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
ভারতীয় হাইকমিশনারের বক্তব্যের সুরাহা চান জামায়াত আমির 
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না