জ্বর-শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তির ১৫ মিনিট পর রোগীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০২০, ০৪:১৬আপডেট : ০১ এপ্রিল ২০২০, ০৪:১৬

নড়াইল নড়াইল সদর হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে ভর্তির ১৫ মিনিটের মাথায় শওকত মোল্যা (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে চিকিৎসকরা বলছেন, ওই ব্যক্তি হার্ট অ্যাটাকে মারা গেছেন। 

শওকত মোল্যা নড়াইল পৌর এলাকার দক্ষিণ নড়াইল গ্রামের ওমর মোল্যার ছেলে। তিনি রূপগঞ্জ বাজারে সুপারির ব্যবসা করতেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. তৌহিদুল হাসান তুহিন জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে শওকত মোল্যা জ্বর, শাসকষ্ট ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর কোনও পরীক্ষা-নিরীক্ষার আগেই ৯টার দিকে তিনি মারা যান।

শওকতের স্বজনরা জানান, কয়েকদিন আগে থেকে তার জ্বর ও শ্বাসকষ্ট শুরু হওয়ার পর মঙ্গলবার রাত ৮টার দিকে অবস্থার অবনতি হলে হাসপাতালে এনে ভর্তি করা হয়। বাড়ি থেকে শওকত রূপগঞ্জ বাজারে ব্যবসা করতেন বলে জানান তার বাবা ওমর মোল্যা।

নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিউর রহমান বাবু জানান, শওকত হার্ট অ্যাটাকে মারা গেছেন। অন্যকোনও আলামতে একজন রোগী এত কম সময়ে মারা যাওয়ার নজির নেই। আমরা ঢাকার আইইডিসিআর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ওখানকার কর্তৃপক্ষ শওকতের দাফন-কাফন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্নের জন্য লাশ স্বজনদের কাছে হস্তান্তর করতে বলেছে। তবে তার পিতা-মাতা ও বাড়ির অন্য সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী