বগুড়ায় আইসোলেশনে মৃত শিশুর লাশ বিশেষ ব্যবস্থায় দাফন

বগুড়া প্রতিনিধি
০২ এপ্রিল ২০২০, ১৮:০৯আপডেট : ০২ এপ্রিল ২০২০, ১৮:১১

বগুড়া বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে মৃত শিশু সিয়ামের (১৩) লাশ বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার দড়ি সোনাকানিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্বাসকষ্ট ও পা ব্যথা নিয়ে ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় শিশুটি মারা যায়। এ ঘটনায় উপজেলা প্রশাসন তিনটি বাড়ি লকডাউন করেছে।

জানা গেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের আবদুল গফুরের ছেলে সিয়াম গত ৬-৭ দিন ধরে পা ব্যথায় ভুগছিল। তার দুই পা ফুলে গিয়েছিল ও শ্বাসকষ্ট হচ্ছিল। বুধবার দুপুরের আগে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুপুরে আইসোলেশন ইউনিটে স্থানান্তর করা হয়।

আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, ভর্তির সময় অচেতন শিশুটির রক্তে অক্সিজেন ৪০-৪২ শতাংশ ছিল। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়। তিনি আরও জানান, বর্তমানে আইসোলেশন ইউনিটে এক নারীসহ চার রোগীর চিকিৎসা চলছে। বুধবার তাদের শরীর থেকে সংগ্রহ করা নমুনা রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছে। এছাড়া মৃত সিয়ামের নমুনা বৃহস্পতিবার পাঠানো হয়। তিনি আশা করেন, শুক্রবার আইইডিসিআর থেকে জীবিত চার জনের ও শনিবার মৃত শিশুর রিপোর্ট আসবে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শিশু সিয়ামের লাশের জানাজা শেষে দড়ি সোনাকানিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, ২-৩ জন পুলিশ ও কয়েকজন নিকটজন এসব কাজে অংশ নেন। তারা সকলে পিপিই পরিহিত ছিলেন। বাহিরের কাউকে দাফনে অংশ নিতে দেওয়া হয়নি।

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, রীতি অনুযায়ী শিশুটির লাশের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। মৃতের বাড়িসহ আশপাশের তিনটি বাড়ি লকডাউন করা হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী