সৈকতে ভেসে আসছে মৃত ডলফিন

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২০, ২২:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪১

সৈকতে পড়ে আছে মৃত ডলফিন কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতের শামলপুর এলাকায় শনিবার (৪ এপ্রিল) দুপুরে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন ভেসে আসে। এ নিয়ে গত দুদিনে উপকূলে দুটি ডলফিন ভেসে এলো। ধারণা করা হচ্ছে, মাছ ধরা জালে আটকা পড়ার পর জেলেরা ডলফিন দুটিকে মেরে ফেলেছে।

গত কয়েকদিন আগেও পর্যটকশূন্য কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকতে বিরল ডলফিনগুলোকে দলবেধে খেলা করতে দেখা গেছে। কিন্তু জেলেদের উৎপাতে সম্প্রতি সৈকতে ডলফিনের আনাগোনা কমে গেছে।

পরিবেশবাদীরা জানান, ডলফিন খাবারের জন্য মাছের পালের পেছনে থাকে। জেলেরাও বিষয়টা জানেন। মাছধরার জন্য জেলেরা সাগরের ডলফিনের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলেন। এ সময় জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যায়।

স্থানীয় যুবলীগ নেতা দেলোয়া হোসেন বলেন, 'দুপুরে টেকনাফের শামলাপুর সমুদ্রে সৈকতে একটি মৃত ডলফিন ভেসে এসেছে। এ সময় সেটি দেখতে লোকজন ভিড় করে। অনেককে আবার ছবি তুলতে দেখা গেছে। বিকাল পর্যন্ত ডলফিনটি সেখানে পড়ে ছিল।

কক্সবাজারের পরিবেশ-বিষয়ক সংস্থা ইয়ুথ এনভায়রনমেন্ট সোসাইটির (ইয়েস) প্রধান নির্বাহী এম ইব্রাহিম খলিল মামুন বলেন, ‘এ সময়ে ডলফিন মারা যাওয়ার কথা না। হয়তো দুটি কারণে ডলফিন মারা যাচ্ছে। এক পানি দূষণ, আরেক জেলেদের জালে আটকা পড়া। এসব ডলফিন রক্ষার্থে জেলেদের সচেতনতা এবং পানির দূষণ কমানো দরকার।

এ ব্যাপারে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, সৈকতে মৃত ডলফিন ভেসে আসার খবর তিনি জানেন না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম