নকল হ্যান্ডওয়াশ তৈরির দায়ে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ এপ্রিল ২০২০, ১৭:১৩ আপডেট : ১০ এপ্রিল ২০২০, ১৭:১৩

ভ্রাম্যমাণ আদালতের অভিযান ব্রাহ্মণবাড়িয়ায় নামকরা জনসনের মোড়ক নকল করে হ্যান্ডওয়াশ উৎপাদন ও বিপণনের দায়ে কেএমবিআর নামের একটি কোম্পানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (দ.) ইউনিয়নের বড় কালিসিমা এলাকায় অভিযান চালিয়ে কারখানাটির মালিক রেজাউল করিমকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় কারাখানাটি সিলগালাসহ নকল পণ্য ধ্বংস করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার পঙ্কজ বড়ুয়া ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য।

নকল প্রতিষ্ঠান কেএমবিআরএস পঙ্কজ বড়ুয়া জানান, করোনাভাইরাস নিয়ে আতঙ্কের সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে হ্যান্ডওয়াশ তৈরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযান পরিচালনা করি। অভিযানকালে দেখা যায় কারখানাটি জনসনের মোড়ক নকল করে পণ্য উৎপাদন ও বিপণন করছিল। তাদের নিজস্ব কোনও কেমিস্ট নেই। নিজেরাই ইচ্ছা মতো হ্যান্ড ওয়াশ তৈরি করছে। এ সময় ভোক্তা অধিকার আইন-২০১৯ এর ৫৩ ধারায় কারখানার মালিককে জরিমানা ও কারখানাটি সিলগালা করা হয়। এ সময় হ্যান্ডওয়াশ তৈরির উপকরণগুলোও ধ্বংস করা হয়।

অভিযানকালে বাজার পরিদর্শক নাজমুল হকসহ পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
ক্যাম্পাসে অরাজনৈতিক সংগঠনগুলোতে ‘গুপ্ত রাজনীতি’র অভিযোগ রাকিবের
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ