সোনাতলায় ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

বগুড়া প্রতিনিধি
১১ এপ্রিল ২০২০, ১৮:৩৯আপডেট : ১১ এপ্রিল ২০২০, ২০:৪৭

বগুড়া বগুড়ার সোনাতলায় মোবাইল ফোনের সিমের ব্যবসা নিয়ে বিরোধের জেরে পার্টনারের ছুরিকাঘাতে পারভেজ ইসলাম সুমন (২৪) নামে এক কলেজছাত্র খুন হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার হাটকরমা বাজারে এ ঘটনা ঘটে। সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হাসান এ তথ্য জানান।

পুলিশ ও স্বজনরা জানান, সুমন সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ঠাকুরপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম বাদশার ছেলে। তিনি সোনাতলা সরকারি নাজির আকতার কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সুমন একই গ্রামের মোজাহার আলী প্রামাণিকের ছেলে মাসুদ রানার (২২) সঙ্গে হাটকরমজা বাজারে মোবাইল ফোনের সিমকার্ড বিক্রির ব্যবসা করতেন। শনিবার বেলা ২টার দিকে সিম বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে সুমন ও মাসুদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ মাসুদ প্রকাশ্যে সুমনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত সুমনকে উদ্ধার করে সিএনজি অটোরিকশায় তুলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

ছিলিমপুর মেডিক্যাল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, অতিরিক্ত রক্তক্ষরণে পথেই ওই কলেজছাত্রের মৃত্যু হয়। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি