টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত, গ্রেফতার ২

পাবনা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২০, ১৯:৩৪ আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১৯:৪২

পাবনা টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুত করার অভিযোগে ডিলারসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।  ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার এ তথ্য জানান।

সোমবার (১৩ এপ্রিল) গভীর রাতে পাবনার উপজেলার মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রাম থেকে ডিলার উৎপল সরকার এবং মোহাম্মদ খোকনকে গ্রেফতার করা হয়। এ সময় চার বস্তা চাল, দুই বস্তা মশুরের ডাল এবং চার বস্তা ছোলা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, ‘আটঘরিয়া উপজেলা এলাকার টিসিবির ডিলার উৎপল সরকার ন্যায্য দামে বিক্রির পণ্যদ্রব্য তার দোকানে বা গুদামে রাখেননি। তিনি এসব পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে আটঘরিয়া থেকে ঈশ্বরদী মুলাডুলি ইউনিয়নের ভাটাপাড়া গ্রামে জনৈক খোকনের বাড়িতে লুকিয়ে রাখেন। গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে ওইসব পণ্য উদ্ধার এবং উৎপল ও খোকনকে গ্রেফতার করেছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ, নেতৃত্বে কারা
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
অ্যাম্বুলেন্সের ধাক্কায় ভ্যান চালক নিহত
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
রাকুলপ্রীতের বাড়িতে  আয়কর দফতরের তল্লাশি, সব ভুয়া  দাবি করে অভিনেত্রীর
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের