পোশাক কারখানায় মিললো ৬ টন পেঁয়াজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৫:২৮আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১৬:১৪

পোশাক কারখানায় মিললো ৬ টন পেঁয়াজ করোনা দুর্যোগের মধ্যে ও রমজান মাসকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নানা কৌশল নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জে একটি পোশাক কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ছয় মেট্রিক টন পেঁয়াজ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে জেলার সিরাজদিখান টেঙ্গুরিয়াপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার।

এ সময় কারখানার মালিক রুহুল আমিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সে টেঙ্গুরিয়া পাড়া গ্রামের আব্দুল খালেক বেপারীর ছেলে। পেঁয়াজগুলো জব্দ করে কারখানায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। পেঁয়াজগুলো পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এ পেঁয়াজ নিলামে বিক্রি করা হবে।

এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফিকুন নাহার জানান, ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে গার্মেন্টসের ভেতরে প্রায় সাড়ে ছয় মেট্রিক টন পেঁয়াজ মজুদ অবস্থায় পাই। গার্মেন্টস মালিক রুহুল আমিনকে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯/ক ১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করি। মালামাল ক্রোক করা হয়েছে। এগুলো নিলামে বিক্রয় করা হবে। সে পর্যন্ত সিরাজদিখান থানার তত্ত্বাবধানে থাকবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার কোস্ট গার্ডের
পুশইন প্রতিরোধে সীমান্তে টহল জোরদার কোস্ট গার্ডের
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
বাজেট অধিবেশন রবিবার: সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা তদন্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
দৌলতদিয়ায় বাসডুবির ঘটনা তদন্ত করা হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ছয় মাসের মধ্যেই ঝিনাইদহের এসপিকে বদলি, কারণ কী?
ছয় মাসের মধ্যেই ঝিনাইদহের এসপিকে বদলি, কারণ কী?
সর্বাধিক পঠিত
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
গুলশানে স্পা সেন্টারে পুলিশের অভিযান, গ্রেফতার ২৮
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান