পাস করা ছাত্রছাত্রীদের ডিপ্লোমায় ভর্তির আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৪, ১৮:১৯আপডেট : ১২ মে ২০২৪, ১৮:১৯

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় পাস করা ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাদের ডিপ্লোমা কোর্স করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রবিবার (১২ মে) দুপুরে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ এহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ যারা উত্তীর্ণ হয়েছে, সেসব ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে বলতে চাই– প্রধানমন্ত্রীর কল্যাণে বৃত্তিমূলক শিক্ষায় ব্যাপক প্রসার হচ্ছে। সরকারি ও বেসরকারি মিলিয়ে এক লাখ ৮০ হাজারের বেশি অনুমোদিত নানা ধরনের আসন আছে। যারা উচ্চশিক্ষায় যেতে চায় না, তাদের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তির সুযোগ রয়েছে। এখানে তাদের চাকরির সুযোগ থাকবে।’

মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আজ নার্সিং দিবস। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের মাধ্যমে সারা দেশে নার্সিং কলেজ ও মেডিক্যাল এসিটেন্ট ইনস্টিটিউটগুলো সম্প্রসারণ হয়েছে, বিনিয়োগ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও নার্সিং কলেজ ও মেডিক্যাল এসিটেন্ট ইনস্টিটিউটগুলোতে এসেট প্রকল্পের মাধ্যমে ইনস্টিটিউশনাল ব্রান্ড (আইটিটি) অনুমোদন দেওয়া হয়েছে, সেখানে সহায়তা দেওয়া হচ্ছে। সেখানে লাখ লাখ আসন সৃষ্টি হয়েছে।’

আজ যারা এসএসসিতে উত্তীর্ণ হয়েছে, তাদের বলবো—ডিপ্লোমা নার্সিং, ডিপ্লোমা ইন হেল্থ টেকনোলজি, রেডিওলজিসহ স্বাস্থ্য সেবার সঙ্গে সম্পর্কিত নানা ধরনের কোর্স আছে সেখানে ভর্তি হতে। সেখানে ডিপ্লোমা শেষ করে কেউ উচ্চশিক্ষার প্রক্রিয়ায় আসতে চায় তাহলে সে দরজাও খোলা রয়েছে। সুতরাং আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কথা ভাববো।’ কর্মসংস্থানের কথা মাথায় রেখে চিন্তা-ভাবনার অনুরোধও জানান শিক্ষামন্ত্রী।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
কেন শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে ফেললেন শিক্ষক?
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
এবার ডাকসুর সংগ্রহশালায় সাঁটানো হলো গোলাম আযমের বিতর্কিত ছবি 
সর্বশেষ খবর
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে এম এন লারমার দর্শন অনুসরণের আহ্বান
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
ইউ গেট আউট ফ্রম দিস রুম: ধমক দিয়ে বললেন আইনমন্ত্রী 
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
এআই নিয়ন্ত্রণে একজন শক্তিশালী প্রেসিডেন্টই যথেষ্ট, ট্রাম্পের দাবি
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
হুথি হামলায় নাজেহাল সৌদি আরব, মক্কা প্যাক্ট কি কেবল কাগুজে বুলি?
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
পুলিশের খাবার পৌঁছানোর দৃশ্য বদলে দিলো নতুন ভ্যান
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার