চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, ২ ইউপি সদস্যের জেল

বরিশাল প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২০, ১৭:৩৭আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২১:৫৮

চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা, ২ ইউপি সদস্যের জেল

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে জেলেদের চাল পরিমাপে কম দেওয়ায় র‌্যাবের হাতে আটক দুজন ইউপি সদস্যকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এদিকে একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নূরে আলম বেপারীর বাড়ি থেকে সরকারি ১৮৪ বস্তা চাল উদ্ধারের ঘটনায় চেয়ারম্যান ও তার দুই ভাইসহ চার জনের বিরুদ্ধে সকালে বাবুগঞ্জ থানায় মামলা করেছে র‌্যাব।

জেলে পাঠানো দুই ইউপি সদস্য হলো- কেদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মো. জাকির হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. রোকনুজ্জামান।

র‌্যাব-৮ এর অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এএসপি মুকুর চাকমা জানান, অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ সময়ে দুই মাসের জন্য জেলেদের প্রতিমাসে ৪০ কেজি করে চাল দিচ্ছে সরকার। বাবুগঞ্জের কেদারপুর ইউনিয়নে ৪৪৫ জন জেলে এই খাদ্য সহায়তার জন্য তালিকাভুক্ত। কিন্তু ওই ইউনিয়নে জেলেদের ৪০ কেজির স্থলে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বুধবার রাতে র‌্যাব সদস্যরা এলাকায় গিয়ে অভিযোগের সত্যতা পায়। এর ইউপি সদস্য জাকির এবং রোকনকে আটক করে।

পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এদিকে রাতে র‌্যাব-৮ সদস্যরা ইউপি চেয়ারম্যান নূরে আলম বেপারীর বাড়িতে অভিযান চালিয়ে সরকারি ১৮৪ বস্তা চাল উদ্ধার করে। অভিযান টের পেয়ে চেয়ারম্যান ও তার দুই ভাই পালিয়ে যায়। জব্দ চাল থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনায় র‌্যাব বাদী হয়ে চেয়ারম্যান নূরে আলম ও তার দুই ভাই মো. শাহে আলম ও মো. সামছুল আলম এবং ডিলার মো. সেন্টু খাঁনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেছে।

এর আগে, সোমবার রাতে বরিশালের গৌরনদী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৫ বস্তা চালসহ আটক উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ দত্ত ও ব্যবসায়ী পংকজ সাহাকে ছয় মাসের কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং তা অনাদায়ে আরও ১৫ দিনের দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া বুধবার রাতে হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও চালের ডিলার বিপ্লব খন্দকারের সহযোগী ইউনুসকে ১০ বস্তা চালসহ আটক করে তিন মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের দণ্ডাদেশ দেওয়া হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী