ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২০, ১৬:৫০আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৬:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় অন্তঃসত্ত্বাদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স করোনা পরিস্থিতিতে অন্তঃসত্ত্বাদের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়ন পরিষদ। ওই ইউনিয়নের অন্তঃসত্ত্বারা এই সুবিধা ভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন। এই সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া।

জানা গেছে, মাছিহাতা ইউনিয়নে ৪১২ জন অন্তঃসত্ত্বা নারী রয়েছে। তাদের মধ্যে মে মাসে ৩৮ জন ও জুন মাসে ৪০ জন নারীর প্রসব করার কথা রয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে সবার ফোন নম্বর রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করে গর্ভবতী মায়েদের সেবা নিশ্চিত করা হবে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নির্দেশনায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এদিকে এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব এম এ এইচ মাহবুব আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাখাওয়াত হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আকিব উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল-আমিনুল হক পাভেল।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত