চাল বিতরণে অনিয়ম: দুই জনপ্রতিনিধি বরখাস্ত

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ মে ২০২০, ১৬:০০আপডেট : ০৬ মে ২০২০, ১৬:০৯

চাল বিতরণে অনিয়ম: দুই জনপ্রতিনিধি বরখাস্ত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির দরিদ্রদের মধ্যে চাল বিতরণে অনিয়মের অভিযোগ দুই জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন, কালপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মুজিবুর রহমান এবং ১, ২ ও ৩ নম্বর ওয়াডের্র সংরক্ষিত আসনের সদস্য সাহিদা বেগম রুপা।

বুধবার (৬ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম। তিনি জানান, তাদের বিরুদ্ধে সরকারি খাদ্য কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের এই আদেশ দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ওই দুজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) অনুযায়ী তাদের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন: ২১ জেলায় ৩৩০ টন চাল চুরির ঘটনায় ৮১ মামলা, গ্রেফতার ৮৯

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতি বদলের আশা, ‘জাদুর কাঠি’ কোথায়?
১৫ দিনে বিদ্যুৎ পরিস্থিতি বদলের আশা, ‘জাদুর কাঠি’ কোথায়?
শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ
শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
পানির দাবিতে সিটি করপোরেশনে গেলেন ৬ যুবক, তুলে দেওয়া হলো পুলিশের হাতে
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা