লকডাউনের মধ্যে ব্যবসা জমে উঠেছে অনলাইনে

শেরপুর প্রতিনিধি
০৯ মে ২০২০, ১৫:৪৬আপডেট : ০৯ মে ২০২০, ১৫:৫৮

অনলাইনে অর্ডার নিয়ে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে পণ্য করোনাভাইরাস সংক্রমণের কারণে লকডাউন ঘোষণার পর দেশব্যাপী ব্যবসা-বাণিজ্যে ও শিল্প প্রতিষ্ঠানে চলছে স্থবিরতা। দেশের অপরাপর জেলার মতো শেরপুরের অর্থনৈতিক কর্মকাণ্ডও সংকুচিত হয়ে পড়েছে। পুঁজি হারাতে বসেছেন শত শত ক্ষুদ্র-মাঝারি ব্যবসায়ী। এমতাবস্থায় আশার আলো নিয়ে জমে উঠেছে অনলাইন ব্যবসা। ‘আওয়ার শেরপুর’, ‘বাজার-সদাই ও ‘ইফতার বাজার’ নামের তিনটি প্রতিষ্ঠান ক্রেতাদের বাসায় পণ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে।

জানা গছে, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্তের পর ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। সারাবিশ্বের মতো বাংলাদেশেও বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় দোকানপাট, কলকারখানাসহ সবকিছু বন্ধ হলেও থেমে নেই তরুণ উদ্যোক্তারা। প্রযুক্তির সঠিক ব্যবহারে করে কিছু তরুণ উদ্যোক্তা শেরপুরে চালু করেছেন ই-কমার্স ব্যবসা। অনলাইনে যোগাযোগের পর ক্রেতাদের বাসায় বাজার সদাই, ইফতারসহ নিত্যপণ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। জেলার মধ্যে নিজেরা এবং জেলার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে পণ্য।

শেরপুরের ব্র্যান্ড খ্যাত তুলশীমালা চাল নিয়ে অনলাইনে কাজ করেন ‘আওয়ার শেরপুর’ স্টার্টআপের প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, 'লকডাউনের শুরুতে কুরিয়ার বন্ধ হয়ে যাওয়ায় আমাদের ডেলিভারিও বন্ধ হয়ে যায়। ১৬ এপ্রিল কুরিয়ার চালু হওয়ায় পুরোদমে অর্ডার ও ডেলিভারি চালু হয়েছে। পণ্য বিক্রির টাকা দিয়ে নিজেদের পরিবার ও কর্মীদের পরিবার চলছে ভালোভাবেই।'

তিনি বলেন, 'করোনায় সবকিছু বন্ধ হলেও জীবনযাত্রা ও অর্থনীতির চাকা সচল রাখতে ইন্টারনেটের সঠিক ব্যবহারের বিকল্প নেই। ইন্টারনেট নির্ভর হতে পারলে ব্যবসা, শিক্ষা, চাকরিসহ সবকিছুতে খরচ ও ভোগান্তি কমে আসবে।'

এদিকে ‘বাজার-সদাই’ নামের অনলাইন ব্যবসার অন্যতম উদ্যোক্তা জুবাইদুল ইসলাম বলেন, 'আমরা করোনা সংকটের কারণে মানুষকে ঘরে রাখতে মাছ-মাংস, চাল-ডাল থেকে সব ধরনের বাজার-সদাই খুচরা বাজার দরেই ঘরে পৌঁছে দিই। আমরা এখানে লাভের হিসাবটা খুব একটা বিবেচনা করছি না। আমাদের চিন্তা হলো, ভালো সার্ভিস ও ভালো মানের পণ্য পৌঁছে দেওয়া। পরে করোনা সংকট কেটে গেলে ব্যবসায় লাভের মুখ দেখতে পাবো। আপাতত লাভের চেয়ে মানুষের সেবার দিকটাই দেখছি। তারপরও যা লাভ হচ্ছে তাতে আমরা সবাই সন্তুষ্ট।'

অন্যদিকে ‘ইফতার বাজার’ এর অন্যতম উদ্যোক্তা ইমরান হাসান রাব্বী বলেন, ‘আমরা মূলত জেলা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে মানুষকে ঘরে রাখার উদ্দেশ্যে ইফতার বাজার কর্যক্রম শুরু করি। এখান থেকে প্রতিদিন যা লাভ হয়, তা নিজেদের পকেটে না রেখে অসহায় মানুষের ইফতার করাই।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট চূড়ান্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ