৪ রোগীর মধ্যে দু’জনের করোনা নেগেটিভ

রাঙামাটি প্রতিনিধি
১০ মে ২০২০, ২২:০৬আপডেট : ১০ মে ২০২০, ২২:০৮

৪ রোগীর মধ্যে দু’জনের করোনা নেগেটিভ রাঙামাটিতে চার করোনা রোগীর মধ্যে ২ জনের করোনা নেগেটিভ এসেছে। সদর হাসপাতালের নার্স ও মোল্লা পাড়ার ৫০ বছর বয়সী শ্রমিকের করোনা পরীক্ষার রিপোর্ট দ্বিতীয় দফায় নেগেটিভ এসেছে। রবিবার দুপুরে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মোস্তফা কামাল বলেন, সকালে পাওয়া রিপোর্টে আরেক করোনা রোগী রাঙামাটি সদর হাসপাতালের সিনিয়র নার্সের দ্বিতীয়বার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। পরে দুপুরে পাওয়া একমাত্র রিপোর্টে এই রোগীর দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন তৃতীয় রিপোর্ট এর জন্য অপেক্ষা করবেন বলে জানান তিনি।

ডা. কামাল আরও জানিয়েছেন, আজ রবিবার পর্যন্ত আমরা যে ৪৬১ টি নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি, তার মধ্যে ২৭৭ টির ফলাফল এসেছে।

উল্লেখ্য, ২৯ এপ্রিল পাঠানো নমুনার রিপোর্ট ৬ মে হাতে পেলে রাঙামাটি স্বাস্থ্য বিভাগে চারজন করোনা রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। এরা হলেন রাঙামাটি হাসপাতালের ৩৯ বছর বয়সী নার্স, রিজার্ভ বাজারের ৯ মাসের এক শিশু, দেবাশীষনগরের ১৯ বছরের এক তরুণ এবং মোল্লাপাড়ার ৫০ বছর বয়সী এক শ্রমিকের ফলাফলও পজিটিভ এসেছিলো। তাদেরও দ্বিতীয় ও তৃতীয় দফা নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

করোনা পজেটিভ পাওয়া এলাকাগুলো প্রশাসনের পক্ষ থেকে লকডাউন রাখা হয়েছে।  

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী