শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ মে ২০২০, ১১:৩৪ আপডেট : ১১ মে ২০২০, ১১:৩৪

বোরহানুল হাসান চৌধুরী সালেহীন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনসহ চট্টগ্রামে ৪৯ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। রবিবার (১০ মে) চট্টগ্রামের দু’টি ল্যাবে নমুনা পরীক্ষার পর এ তথ্য জানা গেছে।

সালেহীন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে তার বোন জামাই চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ঢাকা থেকে ফেরার পর  ৭ মে তার জ্বর আসে। এরপর নমুনা সংগ্রহ করে বিআইটিআইডিতে পাঠালে রবিবার রিপোর্ট পজেটিভ আসে। বর্তমানে তাকে বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। এখন জ্বর নেই। উপসর্গ বেশি দেখা না গেলে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে। 

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি  বলেন, রবিবার চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) ল্যাবে ২১৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২টি নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে। আর চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে শনিবার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। রবিবার এর ফলাফলে মোট ৫৩টি নমুনায় করোনা পজিটিভ হয়।  এই ৭৫ জনের মধ্যে ৪৯ জন চট্টগ্রাম জেলার। বাকি ২৬ জন অন্যান্য জেলার।

প্রসঙ্গত, এ পর্যন্ত চট্টগ্রামে ২৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৪ জন, মারা গেছেন ১৮ জন।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
সরকারের পরিকল্পনা শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
‘১ লাখ টাকায় তিন ঘাতক ভাড়া’, বিএনপি নেতাসহ তিন ছাত্রকে প্রকাশ্যে ছুরিকাঘাত
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
সিউলে আইসিএপিপি সম্মেলনে যোগ দিতে বিএনপির দুই সদস্যের ঢাকা ত্যাগ
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
নারী ক্রিকেটারদের যৌন হয়রানি তদন্তে রাশনাকে প্রধান করে বিসিবির কমিটি 
সর্বাধিক পঠিত
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
কোটার বাইরেও যাওয়া যাবে ইতালি, বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
এবার আরেক মহাসড়ক অবরোধ করেছেন কয়েক হাজার শ্রমিক
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ
দ্বিতীয় পদ্মা সেতু হবে ওয়াই-টাইপ