সংকটে জামালপুরের পরিবহন শ্রমিকরা

জামালপুর প্রতিনিধি
২১ মে ২০২০, ১৩:১৫আপডেট : ২১ মে ২০২০, ১৩:১৮

সংকটে জামালপুরের পরিবহন শ্রমিকরা করোনা পরিস্থিতির কারণে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় খাবারের অভাবে দিন কাটাচ্ছে জামালপুরের প্রায় দুই হাজার পরিবহন শ্রমিক। এই অভাবের সময় তাদের পাশে নেই বাস মালিক ও শ্রমিক নেতারা। টানা দুই মাস ধরে আয় না থাকায় পরিবার পরিজন নিয়ে খাবারের অভাবে কাটছে দিন।

বৃহস্পতিবার (২১ মে) সরেজমিনে গেলে বাস শ্রমিক আনিসুজ্জামান আনিস, ফজলু মিয়া, হাকিম মিয়া, আল-আমিন, শাহিন খন্দকার জানান, প্রায় দুই মাস ধরে কর্মহীন তারা। সরকারের ১০ কেজি করে চাল আর বাস শ্রমিক সভাপতি ও সেক্রেটারির দেওয়া ৬০০ টাকা ছাড়া আর কিছুই পাননি। দিনে একবেলা আবার কোনও দিন না খেয়েও দিন কাটছে।

জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের বাস চালক হাকিম মিয়া বলেন, ‘দুই মাস হতে চলছে বাস চলাচল বন্ধ। সরকার থেকে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছিল একবার। পরিবহন শ্রমিক নেতারাও ৬০০ টাকা দিয়েছেন। এসব দিয়েতো সংসার চলে না। তাই আমাদের কাজ নয়তো বেঁচে থাকতে আরও সাহায্যের প্রয়োজন।’

কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার বাস মেরামতকারী আব্দুল কাদের মিয়া বলেন, ‘দুই মাস ধরে পরিবহন বন্ধ থাকায় রোজগার বন্ধ। তাই তাদের কোনও উপার্জনের পথ নেই। সামনে ঈদ রয়েছে। এখন সরকার যদি কোনও সাহায্য-সহযোগিতা না করে তাহলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’

জামালপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক নেতা ও বাস টার্মিনাল পরিচালনা কমিটির সভাপতি আলী আজাদ মোল্লা বলেন, ‘বাস মালিকরা এখনও সেভাবে শ্রমিকদের সহযোগিতায় এগিয়ে আসেননি। শুধু মাত্র গুটি কয়েকজন মালিক তাদের নিজস্ব বাস স্টাফদের খুব অল্প সহায়তা করেছে। এখন যদি সরকার শ্রমিকদের সাহায্য না করে তবে সামনে করুণ পরিস্থিতি হবে পরিবহন শ্রমিক ও তাদের পরিবারের।’

তবে এই বিষয়ে জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ‘ঈদের আগে খুব দ্রুত সময়ের মধ্যে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দেওয়া হবে।’

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যু: ইউএনএইচসিআর’র শোক
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে মৃত্যু: ইউএনএইচসিআর’র শোক
বন্যার পানিতে ভেসে এলো ৯০০ সাপ, কামড়ে নারীর মৃত্যু
বন্যার পানিতে ভেসে এলো ৯০০ সাপ, কামড়ে নারীর মৃত্যু
কক্সবাজারে হোটেল বুকিং বাতিল করেছেন ৫০ হাজার পর্যটক
কক্সবাজারে হোটেল বুকিং বাতিল করেছেন ৫০ হাজার পর্যটক
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
কেন ইনকিলাব সেন্টার ছাড়লেন জাবের-জুমা 
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?