নিজাম উদ্দিন হাজারীর মা ও বড় ভাইয়ের দাফন সম্পন্ন

ফেনী প্রতিনিধি
২৫ মে ২০২০, ০৫:২১ আপডেট : ২৫ মে ২০২০, ০৫:৩৯

নিজাম হাজারীর মা ও ভাইয়ের জানাজা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বড় ভাই জসিম উদ্দিন হাজারী (৬০) ও তাদের মা দিল আফরোজা বেগমের (৭৫) জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার (২৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সরকারি পাইলট হাইস্কুল মাঠে পৃথকভাবে সমাজিক দূরত্ব বজায় রেখে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে শহরের মাস্টার পাড়ায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

জানাজায় ফেনী জেলা প্রশাসক মো. ওহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃত্ব স্থানীয়রা অংশ নেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার (২২ মে) রাতে বুকে ব্যথা অনুভব হলে জসিম হাজারীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল ১০টার দিকে জসিম উদ্দিন হাজারীর মৃত্যু হয়। পরে ছেলের মৃত্যু সংবাদ শোনামাত্র ঢাকার ধানমন্ডিতে বড় মেয়ের বাসায় অবস্থান করা মা দেল আফরোজা বেগমও মৃত্যুবরণ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
বয়স হলেই বিয়ে করতে হবে, মানতে নারাজ কৌশানি
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
‘লিয়াকত স্যারকে খুব ফিল করি, কোথায় আছেন কেমন আছেন জানি না’
এশিয়ার ফুটবলে আসছে বড় পরিবর্তন, বদলে যেতে পারে বিশ্বকাপ বাছাইয়ের কাঠামো!
এশিয়ার ফুটবলে আসছে বড় পরিবর্তন, বদলে যেতে পারে বিশ্বকাপ বাছাইয়ের কাঠামো!
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার