কর্মস্থলে জন্মদিন পালন করায় সরাইলের পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৪ জুন ২০২০, ০৩:১৯আপডেট : ০৪ জুন ২০২০, ০৩:৩০

কর্মস্থলে জন্মদিন পালন করায় সরাইলের পুলিশ কর্মকর্তা প্রত্যাহার কর্মস্থলে জন্মদিন পালন করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হোসাইন মোহাম্মদ কামরুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (৩ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. আলমগীর হোসেন প্রত্যাহারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১ জুন নিজের ৩৯তম জন্মদিন পালন করেন এসআই কামরুজ্জামান। ফাঁড়ির লাগোয়া ইউনিয়ন পরিষদের একটি কক্ষে যেখান থেকে পুলিশ ক্যাম্প পরিচালিত হয় সেখানে ওই কর্মকর্তার জন্মদিন পালন করা হয়।
এ সংক্রান্ত কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। করোনা পরিস্থিতিতে এমন আয়োজনকে কেউ ভালোভাবে নেননি। বিষয়টি পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসার পর তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের ভাঙচুর
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ সেপ্টেম্বর, ২০২৬)
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
শাহজালালে ৯৮ হাজার রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের
অপ্রতিম হত্যার রহস্য উদঘাটন করেছে বলে দাবি পুলিশের