ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি
০৫ জুন ২০২০, ২০:১৭আপডেট : ০৫ জুন ২০২০, ২০:১৮

ঝিনাইদহ


ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর গ্রামে বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় কুপিয়ে ও গলাকেটে ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আলাপ হোসেন শেখ (৫৫)-কে হত্যা করা হয়েছে। নিহত আলাপ হোসেন ওই গ্রামের ভোলায় শেখের ছেলে। এসময় ওয়ার্ড আ.লীগের সভাপতি নুর ইসলাম আহত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় আহত নুর ইসলামকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, আলাপ হোসেন সন্ধ্যায় কয়েকজন সঙ্গীসহ একটি বিয়ের দাওয়াত খেয়ে বাদামতলা বাজারে যাচ্ছিলেন। তারা হরিশংকরপুর গ্রামের মিয়া বাড়ির মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা কুপিয়ে ও গলাকেটে আলাপ হোসেন ও নুর ইসলামকে গুরুতর জখম করে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মিজানুর রহমান জানান, নিহত আলাপ হোসেনের ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খাওয়াকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। এরই জের ধরে হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার পর কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সাবেক চেয়ারমান ও হরিশংকরপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ফারুকুজ্জামান ফরিদ জানান, বর্তমান চেয়ারম্যান মাসুমের সমর্থক চিহ্নিত খুনি বল্টু ও তুফানের নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম জানান, নিহত আলাপ হোসেন একসময় চরমপন্থী দল বিপ্লবি কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন ও ক্রসফায়ারে নিহত চরপন্থী দলের আঞ্চলিক নেতা সামছুল ওরফে সামছেলের ডানহাত ছিলেন। ওই সময আলাপের দাপটে এলাকার মানুষ মুখ খুলতে পারতো না। তারা সাবেক চেয়ারম্যান ফারুকুজ্জামান ফরিদের সমর্থকও ছিলেন, পরে সেই হিসেবে আ. লীগের নেতা হয়ে গেছে।



 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের