আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় আনা হচ্ছে সিলেটের সাবেক মেয়র কামরানকে

সিলেট প্রতিনিধি
০৭ জুন ২০২০, ১৮:১৫আপডেট : ০৭ জুন ২০২০, ২০:৩১

বদর উদ্দিন আহমদ কামরান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় আনা হচ্ছে। রবিবার (৭ জুন) দুপুরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ঢাকার আনার সিদ্ধান্ত নেন পরিবারের সদস্যরা।

এ উদ্দেশ্যে বিকেল ৫টা ৪০ মিনিটে তাকে সিলেট বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হবে তাকে।

করোনা রোগীদের নির্ধারিত চিকিৎসাকেন্দ্র সিলেট শামসুদ্দিন হাসপাতালে কামরানের স্ত্রী আসমা কামরান, ছেলে ডা. আরমান আহমদ শিপুলসহ পরিবারের অনেকেই রয়েছে। বদর উদ্দিন কামরানের স্ত্রী আসমা কামরান নিজেই করোনা আক্রান্ত এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বদর উদ্দিন আহমদ কামরানকে ঢাকায় নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়। তিনি বলেন, করোনাভাইরাস ছাড়াও তার ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। সিলেটে চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসা চলছিল।

আরও পড়ুন-  সিলেটের সাবেক মেয়র কামরান করোনায় আক্রান্ত

/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি