পচে যাচ্ছে আমদানি করা পেঁয়াজ, লোকসানে ব্যবসায়ীরা

হিলি প্রতিনিধি
০৯ জুন ২০২০, ২০:৫৪ আপডেট : ০৯ জুন ২০২০, ২১:০৯

পচে গেছে পেঁয়াজ করোনাভাইরাস সংক্রমণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলে কিছুটা স্বস্তি ফিরে আসে হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের মাঝে। কিন্তু রেলপথে পেঁয়াজ আমদানিতে বেশি সময় লাগায় এবং গরমে পেঁয়াজ পচে যাওয়ায় ভালো দাম পাচ্ছেন না আমদানিকারকরা। এই অবস্থায় ক্ষতির আশঙ্কা করছেন তারা।

সোমবার (৮ জুন) ও মঙ্গলবার (৯ জুন) হিলি স্থলবন্দরের বিভিন্ন আমদানিকারকের গুদাম ঘুরে দেখা গেছে, ভালো মানের পেঁয়াজ—যেগুলো ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা, কিন্তু পচে যাওয়ায় তা বিক্রি হচ্ছে ১০-১২ টাকা কেজি দরে।

পচা পেঁয়াজের বস্তা হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক এরশাদুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, 'করোনাভাইরাস সংক্রমণ রোধে ভারত ও বাংলাদেশে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে গত ২৬ মার্চ থেকে এ বন্দর দিয়ে আমদানি- রফতানি বন্ধ ছিল। এতে করে দেশের বাজারে সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হতে থাকে। সম্প্রতি ভারত সরকার রেলপথে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। এ পথে গত ২৮ মে, ১ জুন ও ৬ জুন তিন দফায় ৪ হাজার ৮শ' টন পেঁয়াজ আমদানি করা হয়। কিন্তু অতিরিক্ত গরমে এবং সময় বেশি লাগায় অনেক পেঁয়াজ পচে নষ্ট হয়ে গেছে। এছাড়াও রেলপথে আমদানি করার ফলে একবারে বেশি পরিমাণে পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। ফলে বাজারে যোগান বেড়ে যাওয়ায় চাহিদা কমে যাচ্ছে। এতে করে দাম কমে যাচ্ছে, আর লোকসানে পড়ছি আমরা।'

পচা পেঁয়াজ এই ব্যবসায়ী বলেন, ‘প্রথম দিকে আমদানি করা পেঁয়াজ ২৪-২৭ টাকা বিক্রি করতে পারলেও বর্তমানে ১৮-২০ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে। আর গরমে মান খারাপ হয়ে যাওয়া পেঁয়াজ ১০-১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কিছু পেঁয়াজ তো বস্তা দুইশ'-আড়াইশ' টাকা দরে বিক্রি করা হচ্ছে। আবার অনেক পেঁয়াজ ফেলে দেওয়া লাগছে।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
‘শিক্ষকেরা স্মৃতির নয়, জীবনের অংশ হয়েছেন’
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
নিজের পছন্দমতো গ্যাজেট বানাতে এআই, কোড উন্মুক্ত করলো মেটা
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
সীমান্তের টানে ঘুরে আসুন ফেনীর বিলোনিয়া
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
যে কারণে যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতাকে প্রবেশে নিষেধাজ্ঞা দিলো ইসরায়েল
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব