মৃত্যুর পর আসেনি স্বজনরা, সৎকার করলো কোয়ান্টাম ফাউন্ডেশন

বগুড়া প্রতিনিধি
১৬ জুন ২০২০, ২১:৩৭ আপডেট : ১৬ জুন ২০২০, ২১:৩৭

বগুড়া

করোনা উপসর্গে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল এবং আদমদীঘির বাড়িতে রবিবার (১৪ জুন) দুজন মারা গেছেন। স্বজনদের কেউ এগিয়ে না আসায় কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা মঙ্গলবার (১৬ জুন) তাদের সৎকার করেছেন।

মৃতরা হলেন- আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর চাঁপাপুরের বাসিন্দা যমুনা ব্যাংকের কর্মকর্তা রাজিব কুণ্ডু (৪৫) ও ধুনটের বাসিন্দা পল্লী চিকিৎসক চিত্তরঞ্জন দত্ত (৭০)।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার অর্গানাইজার প্রকৌশলী মিজানুর রহমান জানান, করোনা উপসর্গ নিয়ে ব্যাংকার রাজিব কুণ্ডু সোমবার রাত সাড়ে ১১টার দিকে আদমদীঘির নিজ বাড়িতে মারা যান। তাকে সৎকারের জন্য কাউকে পাওয়া যায়নি। প্রায় ১২ ঘণ্টা পর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সংগঠনের স্বেচ্ছাসেবীরা মৃতদেহ প্রস্তুত ও স্থানীয় শ্মশানে সৎকার (দাহ) করেন।

টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালের সহকারী নির্বাহী কর্মকর্তা আবদুর রহিম জানান, ধুনটের বৃদ্ধ পল্লী চিকিৎসক চিত্তরঞ্জন দত্ত করোনা উপসর্গে নিয়ে সোমবার বিকাল ৪টার দিকে তাদের হাসপাতালে ভর্তি ও সন্ধ্যা ৭টার দিকে মারা যান। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা তার মরদেহ প্রস্তুত ও সংস্কারের ব্যবস্থা করেছেন।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
আহ্বায়কের বাসায় হামলার ঘটনায় একই কমিটির সদস্যসচিব গ্রেফতার
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
বিয়ের দিনে জানাজা হলো তরুণ প্রকৌশলীর, চিকিৎসা নিয়ে অভিযোগ পরিবারের
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
কেন্দ্র থেকে তৃণমূল শিক্ষা নেবে, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত সাধুবাদ যোগ্য: সারজিস আলম
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
বিএনপির অ্যাক্টিভিস্টরা বিপদে পড়েছেন: হাসনাত আবদুল্লাহ
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন