ঝিনাইদহে ৫ কেজি ৭০০ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ আটক ২

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ জুন ২০২০, ২৩:৫৮আপডেট : ১৮ জুন ২০২০, ০০:১৪

প্রায় ৬ কেজি রুপা ও ২২ লাখ টাকাসহ দুই জনকে আটক করা হয় ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারি কলেজের সামনে থেকে পাচারের সময় পাঁচ কেজি ৭০০ গ্রাম রুপা ও ২২ লাখ টাকাসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশে সদস্যরা। বুধবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার হলিধানী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মানিকগঞ্জ উপজেলার সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে তোফাজ্জেল হোসেন (৪০) ও একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলাম (২০)।

ঝিনাইদহের ডিবি ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মেহেরপুর থেকে ঝিনাইদহ হয়ে রুপা ঢাকায় পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি ইন্সপেক্টর নজরুল ইসলাম, এসআই আব্দুল আলিম, এসআই সেলিম রেজা, এএসআই আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে হলিধানী এলাকার ভেটেরিনারি কলেজের সামনে চেকপোস্ট বসান। সন্দেহ হলে একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুই আরোহীকে তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে পাঁচ কেজি ৭০০ গ্রাম রুপা ও ২২ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
দেশ কিছুটা স্থিতিশীল, তবে শক্তিশালী ভিত্তি দিতে হবে: নাহিদ ইসলাম
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
শাহজালালের আমদানি কার্গোতে স্ক্যানার নেই ১০ মাস
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ
জেলের জালে ধরা পড়লো আড়াই কেজি ওজনের রাজা ইলিশ