শিক্ষামন্ত্রীর নামে ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি

চাঁদপুর প্রতিনিধি
২২ জুন ২০২০, ১১:০৭আপডেট : ২২ জুন ২০২০, ১১:১৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অভিযোগ পাওয়ার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রবিবার (২১ জুন) শিক্ষামন্ত্রীর পক্ষে চাঁদপুর সদর মডেল থানায় জিডি করেন স্থানীয় পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার। জিডিতে তিনটি ফেসবুক আইডি, পাঁচটি ফেসবুক পেজ এবং তিনটি ফেসবুক গ্রুপের লিংক দেওয়া হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে অজ্ঞাত ব্যক্তিরা ফেইসবুক আইডি-পেজ-গ্রুপ করে মিথ্যা প্রচারণা এবং নানা রকম বিভ্রান্তিকর পোস্ট দিয়ে যাচ্ছে। যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নামে ফেসবুকে ভুয়া আইডি জিডিকারী রতন কুমার মজুমদার বলেন, 'শিক্ষামন্ত্রী চাঁদপুরের গর্ব। তিনি একজন ভালো মানুষ। তার নামে ফেসবুকে ভুয়া আইডি, পেজ, গ্রুপ খুলে নানা ধরনের অপপ্রচার হবে—এটি তো হতে পারে না। একজন শিক্ষক হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। তাই জিডি করেছি।'

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বলেন, 'থানায় একটি জিডি হয়েছে। এখন আমরা আইনগত ব্যবস্থা নেবো।' তিনি বলেন, 'আমরা আদালত থেকে অনুমতি নিয়ে আইসিটি ও বিটিআরসিতে পাঠাবো।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
যুদ্ধ ও অর্থনৈতিক সংকট কাটাতে ট্রাম্পের সঙ্গে সমঝোতাই সেরা: পেজেশকিয়ান
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
দুই দিনে বাংলাদেশের পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে কী পরিবর্তন হলো?
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
ইরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
গবেষণা ও টেকসই উন্নয়ন জোরদারে বিআইআইডির সঙ্গে ইউল্যাবের সমঝোতা স্মারক সই
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
কোন কারণে নৌকাবাইচ বন্ধের দাবি জানিয়েছে ‘তৌহিদি জনতা’
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী