বিনা টিকিটে বিমানে ওঠার চেষ্টা, শাহজালালে তোলপাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ১৯:৪৯আপডেট : ১৯ মে ২০২৫, ২১:২৪

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিনা টিকিটে এক যাত্রী বিমানে ওঠার সময় ধরা পড়েছেন। বাংলাদেশ বিমানের ফ্লাইটে (বিজি ৪৩৭) কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন তিনি। সোমবার (১৯ মে) বিকালে এ ঘটনা ঘটে।  

ওই যাত্রীর নাম আমান। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরে কর্মরত একাধিক সংস্থার কর্মকর্তা জানান, ওই ব্যক্তিকে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত সংস্থার কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করছেন।

বিমানবন্দর সূত্র জানায়, সোমবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি ৪৩৭ কক্সবাজার যাওয়ার শিডিউল ছিল। আটক ব্যক্তি টার্মিনালে প্রবেশের প্রথম ধাপ পার হন। বোর্ডিং পাস না নিয়েই দ্বিতীয় ধাপও পার হন তিনি। এরপর বিমানে ওঠার আগে বোর্ডিং কার্ড চেক করার সময় তিনি কার্ড দেখাতে পারেননি। পরে বিমানবন্দরে কর্মরত নিরাপত্তা সংস্থার সদস্যরা তাকে আটক করেন। জিজ্ঞাসাবাদের জন্য তাদের অফিসে নেওয়া হয়েছে।

এদিকে কঠোর নিরাপত্তার মধ্যে কীভাবে ওই ব্যক্তি এতদূর পর্যন্ত যেতে পারলেন সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে তোলপাড় চলছে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেন, আমরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছি। পরে বিস্তারিত জানানো হবে।

/আইএ/আরকে/এমওএফ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান