লালমনিরহাটে ২শ’ ছাড়ালো করোনা রোগী, ম্যাজিস্ট্রেটসহ নতুন আক্রান্ত ১১

লালমনিরহাট প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০২:৪৯আপডেট : ১২ জুলাই ২০২০, ০২:৫২

করোনাভাইরাস (গ্রাফিক্স: মারুফ রেহান)  



লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে ১১ জন করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এতে জেলার পাঁচ উপজেলায় মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়াল ২০৫-এ।

শনিবার (১১ জুলাই) রাতে ২৭ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয় পাওয়ার পর ১১ জনের করোনা ভাইরাস পজিটিভ ধরা পড়ে।


জানা গেছে, তাদের অনেকের জ্বর, গলা ব্যথা, সর্দি ও মুখে স্বাদ ছিল না। এসব উপসর্গ দেখা দিলে তারা নমুনা পরীক্ষার জন্য জমা দেন। আজ তাদের রিপোর্ট আসে।
লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের সহকারী প্রধান পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জে আর সরোয়ার (৩২), লালমনিরহাট ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের দুই ফার্মাসিস্ট জসিম উদ্দিন (৩১) ও মোহাম্মদ আলী (৩২), সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল খালেক বাবু (৩৫), সোনালী ব্যাংক লিমিটেডের কালীগঞ্জ শাখায় অফিসার ক্যাশ পদে কর্মরত আব্দুল জলিল (৫৫), রূপালী ব্যাংক লিমিটেডের আদিতমারী শাখায় সহকারী অফিসার (গ্রেড-২) পদে কর্মরত রবিউল ইসলাম (২৪), রাজধানী ঢাকায় দিগন্ত সেভিংস এনজিও'তে কর্মরত ঢাকা থেকে ফেরত আদিতমারী উপজেলার নামুড়ী এলাকার জাকারিয়া হাসান (৩৩) ও তার স্ত্রী মমতাসির অনু (৩১), হাতীবান্ধা উপজেলার পারুলিয়া এলাকার ব্যবসায়ী সজিবুল আলম (৩৪), রংপুর তাজহাট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী প্রশিক্ষক ও লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার শামসুন্নাহার বেগম (৫২) ও একই এলাকার আবু বক্কর সিদ্দিক (৫২) করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। তবে তারা প্রত্যেকে সুস্থ আছেন।
লালমনিরহাট সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ১১ এপ্রিল লালমনিরহাট জেলার সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাসিন্দা রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামপাড়া এলাকা থেকে ফেরত আসা একজন রাজমিস্ত্রীর শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে ১১ জুলাই পর্যন্ত ২ হাজার ৭৩টি নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালের পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তের জন্য পাঠানো হয়। ১১ জুলাই পর্যন্ত পাঠানো নমুনার মধ্যে ১৯৫৮টি রিপোর্ট পাওয়া যায়। এরমধ্যে ২০৫ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় মোট দুইজনের মৃত্যু হয়েছে।

লালমনিরহাট জেলা সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, সর্বোচ্চ সতর্কতা এবং জনসচেতনতা সৃষ্টি করার পরও জেলায় ১৯৫৮ জনের নমুনা পরীক্ষা করে পাটগ্রামে ৭৫ জন, হাতীবান্ধায় ৩০ জন, কালীগঞ্জে ২৮ জন, আদিতমারীতে ২২জন ও সদর উপজেলায় ৫০ জন করোনা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ১০৬ জন হোম আইসোলেশনে রাখা হয়েছে এবং ৯৭ জন সুস্থ হয়ে বাড়ীতে চলে গেছে। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
জাপানের বিপক্ষে অল্পের জন্য ‘অঘটন’ এড়ালো ভারত
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
ভারতকে বাংলাদেশ থেকে আরও পণ্য আমদানির আহ্বান গভর্নরের
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
সোনালি জৌলুসে নাভ্যা, আবু জানি–সন্দীপ খোসলার গালায় নজরকাড়া লুক
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান শেহবাজের
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার