করোনায় স্কুলে ক্লাস-পরীক্ষা নেওয়ায় জরিমানা ও কারাদণ্ড

গাজীপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০২০, ১৭:২৫আপডেট : ১৮ জুলাই ২০২০, ১৭:২৮

সরকারি নির্দেশ অমান্য করায় কোনাবাড়ী এলাকার কয়েকটি স্কুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান গাজীপুরে সরকারি নির্দেশ অমান্য করে করোনা মহামারীর মধ্যে স্কুলে ক্লাস ও পরীক্ষা নেওয়ায় তিনটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই সময়ে এক স্কুলের পরিচালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (১৮ জুলাই) গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এস এম তরিকুল ইসলাম জানান, প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ অমান্য করে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকার কয়েকটি বেসরকারি স্কুল কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। শনিবার সকালে স্থানীয় পেয়ারা বাগান এলাকার জরুন ন্যাশনাল স্কুলে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস অনুষ্ঠিত হয়। খবর পেয়ে গাজীপুরের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাবেয়া পারভেজ ওই স্কুলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সরকারি নির্দেশ অমান্য করায় কোনাবাড়ী এলাকার কয়েকটি স্কুলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এই সময় স্কুল কর্তৃপক্ষ আদালতের কাছে তাদের অপরাধ স্বীকার করে। পরে আদালত স্কুলের পরিচালক শহিদুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রী স্কুলের প্রধান দুলালী বেগমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এছাড়াও আদালত একই অপরাধে কোনাবাড়ীর হরিনাচালা এলাকার অরবিট এডু কেয়ার স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক জহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং এসরার নগর এলাকার অক্সফোর্ড মডেল স্কুলের শিক্ষক রবিন হোসেনকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এদিকে, ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে টাঙ্গাইল থেকে পরিচালিত কোনাবাড়ী শাখার শাহীন স্কুলে তালা দিয়ে পালিয়ে যায় ওই স্কুলের শিক্ষকরা। অভিযানে ব্যাটালিয়ন আনসার ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামবেন মেসি!
জর্ডানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে নামবেন মেসি!
আজকের আবহাওয়া: কোথাও ঝরবে বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ
আজকের আবহাওয়া: কোথাও ঝরবে বৃষ্টি, কোথাও তাপপ্রবাহ
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন