দুস্থদের চাল পাচার হচ্ছিলো নদীপথে, দুই হোতা আটক

বগুড়া প্রতিনিধি
২৪ জুলাই ২০২০, ০২:১৪ আপডেট : ২৪ জুলাই ২০২০, ০২:২১

চাল চুরির অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ নেতা মজনু খান ও যুবলীগ নেতা আল আমিন।

বগুড়ার ধুনটে ভিজিএফ ও ভিজিডির ৯৩ বস্তা চাল উদ্ধার হয়েছে। এঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ এবং যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।

ধুনট থানা পুলিশ বুধবার সন্ধ্যায় উপজেলার শহরাবাড়ি যমুনা নদীর ঘাটে নৌকায় ও চুনিয়াপাড়ায় ভটভটি থেকে চালগুলো জব্দ করে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত বৃহস্পতিবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার সকালে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, এ ব্যাপারে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

আটক দু’জন হলেন সারিয়াকান্দি উপজেলার আওয়াকান্দি সাংগঠনিক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ধান-চাল ব্যবসায়ী মজনু খান ও ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক উপজেলা চালকল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আল আমিন।

খোঁজ নিয়ে জানা গেছে, সারিয়াকান্দি থেকে যমুনা নদী দিয়ে একটি নৌকায় ৯৩ বস্তা চাল ধুনটের শহরাবাড়ি ঘাটে আনা হয়। সেখান থেকে চাল নামানোর সময় পুলিশ কয়েক বস্তা চালসহ নৌকাটি যুবলীগ নেতা আল আমিনকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে চুনিয়াপাড়ায় ভটভটি থেকে আরও কয়েক বস্তা চাল উদ্ধার এবং ক্রেতা আওয়ামী লীগ নেতা মজনু খানকে আটক করা হয়।

এরপর জেলা প্রশাসক জিয়াউল হকের নির্দেশে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত ও সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া অভিযান চালালেও আর চাল পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, ঈদুল আজহা উপলক্ষে গত ২১ জুলাই সারিয়াকান্দির বোহাইল ইউনিয়নে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়। তবে যুবলীগ নেতা আল আমিন কম দামে সেখান থেকে চালগুলো কিনে নেন। তিনি চালগুলো নৌকায় তুলে যমুনা নদীপথে ধুনটে আওয়ামী লীগ নেতা মজনু খানের চাতালে পৌঁছে দিতে যান।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত জানান, পুলিশ চুনিয়াপাড়া ও গোঁসাইবাড়ি থেকে ভিজিডি ও ভিজিএফ কর্মসূচির ৩০ কেজির ৬৮ বস্তা ও ৫০ কেজির ২৫ বস্তায় মোট তিন হাজার ২৬৫ কেজি চাল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে ধুনট থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

ধুনট উপজেলা যুবলীগের সভাপতি ভিপি মতিউর রহমান জানান, আল আমিন গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মতি দাবি করেন, আওয়ামী লীগ নেতা মজনু খানকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। তবে তিনি সরকারি চাল কেনার সাথে জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের