ইউএনও’র ফোন নম্বর ক্লোন করে প্রতারণা

কুমিল্লা প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ১৯:১৯আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:২৪

কুমিল্লা

কুমিল্লার হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে এর অফিসিয়াল মোবাইল ফোন নম্বর ক্লোন করে টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। উপজেলা সদরের কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই প্রতারণার শিকার হন।

শনিবার (২৫ জুলাই) কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মালেক হোসাইন জানান, শুক্রবার সন্ধ্যায় ইউএনও সাহেবের মোবাইল ফোন থেকে সরকারিভাবে প্রতিষ্ঠানে ল্যাপটপ দেওয়ার কথা বলে ৯ হাজার টাকা দিতে হবে বলে জানানো হয়। পরে এবং একটি নম্বর দেওয়া হয় কথা বলার জন্য। সেই নম্বরে কথা বললে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নম্বর দেওয়া হয়। এরপর সহকারী প্রধান শিক্ষক ফাহমিদাকে বললে তিনি ওই বিকাশ নম্বরে ৯ হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর আবার সহকারী শিক্ষক তাজুল ইসলামের মোবাইল ফোনেও একই নম্বর থেকে ফোন এলে সন্দেহ হলে ইউএনও অফিসে যোগাযোগ করি। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হই।

ইউএনও রুমন দে বলেন, ‘আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। অনেকের কাছেই আমার কন্ঠস্বর পরিচিত নয়। এই সুযোগে প্রতারকচক্র নম্বর ক্লোন করে শিক্ষকদের কাছে টাকা দাবি করছে। নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করি। জেলা প্রশাসক মহোদয়কে জানিয়ে রাতে থানায় জিডি করেছি।'

ওসি আবুল কায়েস আকন্দ জানান, থানায় জিডি হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’
‘গ্যাস না থাকায় ডে-কেয়ারের রান্না বন্ধ, শিশুদের খাওয়াচ্ছি হোটেল থেকে’
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের টাকা ছিনতাই, ২ জন কারাগারে
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের টাকা ছিনতাই, ২ জন কারাগারে
জ্যোতিষীদের আপত্তিতে যেভাবে মাঝরাতে স্বাধীন হয়েছিল ভারত
জ্যোতিষীদের আপত্তিতে যেভাবে মাঝরাতে স্বাধীন হয়েছিল ভারত
এবার শাহজালালের মাজারের দানবাক্সে পাওয়া গেলো ৭০ লাখ ৮৮ হাজার টাকা
এবার শাহজালালের মাজারের দানবাক্সে পাওয়া গেলো ৭০ লাখ ৮৮ হাজার টাকা
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
গুলিভর্তি ব্যাগ নিয়ে চেকিং পয়েন্ট পার হয়েছেন আশিয়ানের এমডি, শাস্তি পাচ্ছেন ২ অপারেটর
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
ঋণের চাপে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াও কঠিন হতে পারে: বিদ্যুৎমন্ত্রী
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল
আবার বন্ধ এক্সিলারেটের এলএনজি টার্মিনাল