৬৫ প্রজাতির দেশীয় মাছ সহজলভ্য করা হয়েছে: মৎস্যমন্ত্রী

বরিশাল প্রতিনিধি
২৭ জুলাই ২০২০, ২৩:৪২ আপডেট : ২৮ জুলাই ২০২০, ০০:০৬

বরিশালে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের সমাপনী টানেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ. ম. রেজাউল করীম।

মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐহিত্যবাহী দুর্গাসাগর দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট স.ম রেজাউল করিম। সোমবার (২৭ জুলাই)বিকেল ৩টায় মন্ত্রী দুর্গাসাগরে বিভিন্ন প্রজাতির ১ হাজার কেজি মাছের পোনা অবমুক্ত করেন।

পরে মন্ত্রী মৎস্য সপ্তাহের সমাপনী দিন উপলক্ষে দুর্গাসাগর চত্ত্বরে আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন,মৎস্যসম্পদকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। দেশে উৎপাদিত মাছে দেশীয় চাহিদা পূরণ হয়েছে। এখন বিদেশে রফতানি করে বৈদেশিক মূদ্রা অর্জনের চেষ্টা করতে হবে।মাছের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ নিধন বন্ধ করতে হবে। অব্যাহত নিধনের কারণে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে গিয়েছিল। মৎস্যবিভাগ কৃত্রিম এবং বৈজ্ঞানিক উপায়ে ৬৫ প্রজাতির দেশীয় মাছ দুর্লভ অবস্থা থেকে সহজলভ্য করেছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, মৎস্য বিভাগের উপ-পরিচালক আজিজুল হক ও ইলিশ গবেষক ড. আনিছুর রহমান। এছাড়া জেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ এবং ইলিশ বিশেষজ্ঞ ড. বিমল চন্দ্র দাসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
সুইজারল্যান্ড পর্যটনের প্রচারে জেমাইমা, গুরুত্ব পাচ্ছে সারা বছরের ভ্রমণ
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড, কী ক্ষতি হলো?
খুলনা ডিসি অফিসে অগ্নিকাণ্ড, কী ক্ষতি হলো?
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
নিজ রিসোর্টে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেফতার, পরে বহিষ্কার
তথ্য কমিশনের প্রথম নারী প্রধান নাহরিন ইসলাম খান
তথ্য কমিশনের প্রথম নারী প্রধান নাহরিন ইসলাম খান
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে